মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

ঈদের ট্রেনযাত্রার টিকিট বিক্রির সূচি ঘোষণা

আসন্ন ঈদুল আজহা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, যাত্রীচাপ সামলাতে দুই শিফটে টিকিট বিক্রি হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রির সূচি নিচে দেওয়া হলো:

  • ১৩ মে: পাওয়া যাবে ২৩ মে-র টিকিট।
  • ১৪ মে: পাওয়া যাবে ২৪ মে-র টিকিট।
  • ১৫ মে: পাওয়া যাবে ২৫ মে-র টিকিট।
  • ১৬ মে: পাওয়া যাবে ২৬ মে-র টিকিট।
  • ১৭ মে: পাওয়া যাবে ২৭ মে-র টিকিট।

ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মে-র টিকিট। পর্যায়ক্রমে ২৫ মে পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।

ঈদযাত্রায় যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা স্পেশাল এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর স্পেশাল, ২৫ মে থেকে চলাচল করবে। এছাড়া উত্তরবঙ্গের যাত্রীদের জন্য থাকবে পার্বতীপুর স্পেশাল।

বিশেষ আকর্ষণ হিসেবে কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলো দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পশু পৌঁছে দেবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা এই টিকিট ফেরত বা রিফান্ড দেওয়া যাবে না। এছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আসন্ন ঈদুল আজহা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো