২০২৬ সালে ডিজিটাল বাস্তবতার যুগে আমাদের প্রত্যেকের হাতেই একটি স্মার্টফোন রয়েছে। এই ফোনের সাহায্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত। সেগুলোয় আমরা যখন কোনো নিখুঁত ছবি বা নিজেদের সাফল্যের গল্প শেয়ার করি, তার পেছনে থাকা ক্লান্তি, বিষণ্নতা বা চোখের নিচের কালি খুব সুন্দর করে মুছে ফেলি। এই নিখুঁত হওয়ার ইঁদুরদৌড় আমাদের ঠেলে দিচ্ছে ডোরিয়ান গ্রে ইফেক্ট (Dorian Gray Effect) নামক এক ভয়াবহ মনস্তাত্ত্বিক সংকটের দিকে।
কী এই ডোরিয়ান গ্রে ইফেক্ট?
১৮৯০ সালে প্রখ্যাত সাহিত্যিক অস্কার ওয়াইল্ড তাঁর দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে উপন্যাসে এক সুদর্শন যুবকের গল্প বলেছিলেন। সেখানে ডোরিয়ান গ্রে নামের সেই যুবক কামনা করেছিলেন, যেন বার্ধক্য ও জীবনের সকল গ্লানি তাঁর শরীরের ওপর কোনো প্রভাব না ফেলে, বরং সেগুলো যেন জমা হয় তাঁর একটি তেলচিত্রে। অদ্ভুতভাবে তাঁর সেই ইচ্ছে পূরণ হয়। ডোরিয়ান বাস্তবে চিরতরুণ রয়ে গেলেন। কিন্তু তাঁর আড়ালে লুকিয়ে রাখা ছবিটি দিনে দিনে চরম বীভৎস ও কুৎসিত হতে লাগল।
আধুনিক যুগে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো আসলে ডোরিয়ান গ্রের মতোই এক একটি তেলচিত্র। যেখানে বিভিন্ন ফিল্টার আর এডিটিংয়ের জাদুতে আমরা নিজেদের একটি নিখুঁত সংস্করণ প্রদর্শন করি। কিন্তু আমাদের বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এই চির উজ্জ্বল প্রতিচ্ছবির আড়ালে আমাদের আসল শরীর ও মনে বার্ধক্য, ক্লান্তি আর ব্যর্থতার দাগ বাড়ছে—যা ডোরিয়ানের সেই জরাজীর্ণ ছবির মতোই। শেষ পর্যন্ত নিজের বাস্তব সত্তাকে অস্বীকার করার এই নেশা আমাদের গভীর মানসিক অস্থিরতা আর আত্মপরিচয়ের সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যে কারণে সোশ্যাল মিডিয়া তীব্র মানসিক চাপের কারণ হয়ে উঠছে :
মুক্তির উপায়: বিশেষজ্ঞরা যা বলছেন
অস্কার ওয়াইল্ড আমাদের সতর্ক করেছিলেন, মানুষ তাঁর বাস্তব সত্তাকে অস্বীকার করে শুধু বাইরের প্রতিচ্ছবি নিয়ে মত্ত থাকলে তার ভেতরের আসল সত্তাটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। এই অভিশপ্ত চক্র থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিছু জরুরি পরামর্শ দিয়েছেন :
ডিজিটাল ফিল্টারের আড়ালে নিজের আসল অস্তিত্ব হারিয়ে ফেলাটাই আধুনিক যুগের অন্যতম বড় ট্র্যাজেডি। কৃত্রিম উপায়ে নিখুঁত হওয়ার চেয়ে আসল হওয়া অনেক বেশি স্বস্তিদায়ক। ডোরিয়ান গ্রের মতো অভিশপ্ত সৌন্দর্যের পেছনে না ছুটে বাস্তব জীবনের ছোটখাটো খুঁতগুলো নিয়েই নিজেকে ভালোবাসতে শেখা আজ সবচেয়ে বেশি জরুরি।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন