গত রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দারুণ সাড়া জাগিয়েছে আফরান নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা দম। দেশ-বিদেশের বিভিন্ন সিনেমা হলে এখনো সাফল্যের সাথে চলছে এটি। তবে এবার প্রেক্ষাগৃহের গণ্ডি পেরিয়ে সিনেমাটি ঘরে বসেই দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছেন দর্শক। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাচ্ছে দম।
আগামী ২০ মে রাত ১২টা থেকে প্ল্যাটফর্মটিতে দর্শক যেকোনো সময়, যেকোনো প্রান্ত থেকে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
একটি রুদ্ধশ্বাস সত্য ঘটনার অনুপ্রেরণায় সম্পূর্ণ সারভাইভাল(টিকে থাকার লড়াই) ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে দম। সিনেমার মূল ট্যাগ লাইন রাখা হয়েছে—আনটিল দ্য লাস্ট ব্রেথ (শেষ নিঃশ্বাস পর্যন্ত)।
আফগানিস্তানে বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম নামের একজন এনজিওকর্মী ভয়াবহ অপহরণের শিকার হন। সুদূর মরুভূমিতে তাঁর অপহৃত হওয়া, মৃত্যুর মুখ থেকে বারবার টিকে থাকা এবং অলৌকিকভাবে তাঁর নাটকীয় মুক্তির রোমাঞ্চকর ও আবেগঘন কাহিনি নিয়েই এই সিনেমার চিত্রনাট্য আবর্তিত হয়েছে।
দম সিনেমায় মূল চরিত্র তথা এনজিওকর্মী নূরের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশো। আর নূরের স্ত্রী রানীর চরিত্রে বড় পর্দায় তাঁর সাথে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা পূজা চেরি।
এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রবীণ অভিনেত্রী ডলি জহুর সহ আরও অনেকে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওটিটি ও বড় পর্দার সফল নির্মাতা রেদওয়ান রনি। পরিচালকের সাথে যৌথভাবে এর টানটান চিত্রনাট্য রচনা করেছেন একঝাঁক প্রতিভাবান নির্মাতা ও লেখক—সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি।
ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি বরাবরই বলে এসেছি দম বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প এবার সবার ঘরে ঘরে বা হাতে হাতে স্মার্টফোনে পৌঁছে যাবে। দেশ-বিদেশের সব দর্শক এই রোমাঞ্চকর গল্প উপভোগ করতে পারবেন। এবারের ঈদে সপরিবারে ঘরে বসেই দম দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। আশা করছি, সবার ঈদ হবে এক্কেবারে দমদার।
অন্যদিকে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, হলফেরত দর্শকেরা শুরু থেকেই বলছেন দম সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রকে আরও একধাপ লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় আমাদের এটাই মূল চেষ্টা থাকে। সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে দেখা যাবে—প্রযোজক হিসেবে এটিই আমাদের বড় আনন্দের বিষয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন