আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। শুক্রবার (১৫ মে) দেওয়া হচ্ছে ঈদযাত্রার সবচেয়ে কাঙ্ক্ষিত দিন ২৫ মের অগ্রিম টিকিট। এদিন থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় টিকিটপ্রত্যাশীদের চাপ অন্য সব দিনের তুলনায় কয়েক গুণ বেশি লক্ষ্য করা গেছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে ১৬ হাজার ২৫৫টি টিকিটের বিপরীতে রেকর্ড ১ লাখ ৫৪ হাজার হিট করেছেন যাত্রীরা। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গড়ে প্রতিটি টিকিটের জন্য ৯ থেকে ১০ জন ব্যক্তি চেষ্টা করেছেন, যদিও সফল হয়েছেন মাত্র একজন। সকাল ৯টার মধ্যেই পশ্চিমাঞ্চলের ১৬ হাজার ১৬৭টি আসন প্রায় শেষ হয়ে যায়।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, বরাবরের মতোই উত্তরাঞ্চলের ট্রেনের টিকিটের চাহিদা ছিল সর্বোচ্চ। বিশেষ করে সরকারি ছুটি শুরু হওয়ায় ২৫ মে সপরিবারে বাড়িতে ফেরার আগ্রহ সবার বেশি। এর ফলে দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার আগেই অনলাইনে ট্রাফিকের চাপ ছিল লক্ষণীয়।
এক নজরে আসন সংখ্যা :
টিকিট বিক্রির পরবর্তী সূচি ও নিয়মাবলি : ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে চালানো হবে ১০টি বিশেষ ট্রেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এ ছাড়া, যাত্রার দিন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) বিক্রি করা হবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন