গত রোজার ঈদে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে রীতিমতো ঝড় তুলেছিল এই মৌসুমের সবচেয়ে আলোচিত সিনেমা বনলতা এক্সপ্রেস। ব্যবসায়িক সফলতার পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসানো সিনেমাটি মুক্তির প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো দেশ-বিদেশের থিয়েটারে দাপট বজায় রেখেছে। হলের সেই অভূতপূর্ব সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার দর্শকদের ড্রয়িংরুমে আসছে বনলতা এক্সপ্রেস। আগামী ২৪ মে থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ স্ট্রিম করা যাবে সিনেমাটি।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা তানিম নূর। ট্রেনের একদল বিচিত্র যাত্রীকে ঘিরে আবর্তিত হয়েছে এর গল্প। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, নতুন গন্তব্যের খোঁজে বের হওয়া চিত্রা, অঙ্কের অধ্যাপক রশীদ উদ্দিন কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান—সবাই এই ট্রেনের যাত্রী। আর এই একটি ট্রেনযাত্রাই কীভাবে তাদের সবার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তা-ই সেলুলয়েডে ফুটিয়ে তুলেছেন পরিচালক।
সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের একঝাঁক তারকা মুখ। বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও আজমেরি হক বাঁধনসহ আরও অনেকে।
ইউসিবি নিবেদিত এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ এবং হইচই স্টুডিওস। সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।
ডিজিটাল প্রিমিয়ার নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে এই সিনেমাটি নিয়ে যে জোয়ার তৈরি হয়েছে, এবার তা আমরা দর্শকদের বসার ঘরে পৌঁছে দিতে যাচ্ছি। যাঁরা বড় পর্দায় সিনেমাটি মিস করেছেন কিংবা যাঁরা আবারও এই চমৎকার জার্নিটির মুখোমুখি হতে চান, তাঁদের জন্যই আমাদের এই আয়োজন। হুমায়ূন আহমেদ স্যারের কালজয়ী গল্পকে তানিম নূর যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বজুড়ে হইচইয়ের কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন