মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ঈদে আসছে পরীমণি অভিনীত ডোডোর গল্প সিনেমার গান

ডোডোর গল্প সিনেমায় পরীমণি। ছবি: সংগৃহীত

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে সরকারি অনুদানে নির্মিত ডোডোর গল্প সিনেমা দিয়ে বড় পর্দার কাজে ফিরেছিলেন চিত্রনায়িকা পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। দৃশ্যধারণের কাজ শেষ হলেও আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানালো, কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার গান। আর ঈদের পর সিনেমাটি জমা দেওয়া হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার জোছনায় ভাসা শহর শিরোনামের গান। কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস, তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার—এমন কথার গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

সুরকার প্রিন্স মাহমুদ বললেন, ৩১ বছর ধরে প্রতি ঈদে গান এসেছে। এবারও আসছি ঈদের ঠিক আগে। এটা কোনো কমার্শিয়াল গান নয়। কানে হেডফোন লাগিয়ে শোনার মতো গান জোছনায় ভাসা শহর। নিজের আত্মার শান্তির জন্য কাজটি করেছি।

তানযীর তুহীন বলেন, প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, সেটি উপলব্ধি করেই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।

ডোডোর গল্প সিনেমায় পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরীর ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। এতে আরও আছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম প্রমুখ।

বিষয় : সিনেমা বিনোদন ঢালিউড বাংলা সিনেমা পরীমণি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদে আসছে পরীমণি অভিনীত ডোডোর গল্প সিনেমার গান

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে সরকারি অনুদানে নির্মিত ডোডোর গল্প সিনেমা দিয়ে বড় পর্দার কাজে ফিরেছিলেন চিত্রনায়িকা পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। দৃশ্যধারণের কাজ শেষ হলেও আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানালো, কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার গান। আর ঈদের পর সিনেমাটি জমা দেওয়া হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার জোছনায় ভাসা শহর শিরোনামের গান। কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস, তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার—এমন কথার গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

সুরকার প্রিন্স মাহমুদ বললেন, ৩১ বছর ধরে প্রতি ঈদে গান এসেছে। এবারও আসছি ঈদের ঠিক আগে। এটা কোনো কমার্শিয়াল গান নয়। কানে হেডফোন লাগিয়ে শোনার মতো গান জোছনায় ভাসা শহর। নিজের আত্মার শান্তির জন্য কাজটি করেছি।

তানযীর তুহীন বলেন, প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, সেটি উপলব্ধি করেই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।

ডোডোর গল্প সিনেমায় পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরীর ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। এতে আরও আছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম প্রমুখ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো