মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সস্ত্রীক বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোটভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত বাবা-মায়ের সমাধিস্থলে যান তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রথমে একান্তে প্রয়াত পিতা ও মাতার কবর জিয়ারত করেন। তাঁরা সেখানে ফাতেহা পাঠ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পুনরায় ফাতেহা পাঠ করেন এবং সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর।

শেরেবাংলা নগরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সরাসরি রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে প্রধানমন্ত্রী তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বনানীতে কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল আজহা জিয়াউর রহমান খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোটভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে অবস্থিত বাবা-মায়ের সমাধিস্থলে যান তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রথমে একান্তে প্রয়াত পিতা ও মাতার কবর জিয়ারত করেন। তাঁরা সেখানে ফাতেহা পাঠ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী পুনরায় ফাতেহা পাঠ করেন এবং সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর।

শেরেবাংলা নগরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সরাসরি রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে প্রধানমন্ত্রী তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বনানীতে কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো