মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ ছুঁতে পারে: আইএমএফ

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশব্যাপী এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা

বাজারে কমানো হলো সোনা ও রুপার দাম, জেনে নিন নতুন দর

তিতাস-২৮ উৎপাদনে যাচ্ছে শনিবার, লক্ষ্যমাত্রা সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সেপ্টেম্বরে কমলো এলপিজি গ্যাসের দাম, বাড়ল ভোজ্যতেলের দাম

সোনার দামে ফের নতুন রেকর্ড: ভরি ছাড়াল ২ লাখ ৪০ হাজার টাকা

মহেশখালীতে ভিড়ল কার্গো, শুরু গ্যাস সরবরাহ: কাটার মুখে তীব্র সংকট

বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নতুন মূল্য নির্ধারণ। কার্যকর হচ্ছে ১ জুন থেকে

জুন শুরু হতেই সাধারণ মানুষের পকেটে টান, মধ্যরাতের নির্বাহী আদেশে বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত

বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো জ্বালানি তেলের বাড়তি খরচের বোঝা। মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর, জুন মাসের প্রথম দিন থেকেই ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। প্রতি লিটারে এবার বৃদ্ধি পেয়েছে ৫ টাকা। তবে গণপরিবহন ও পণ্য পরিবহনের প্রধান জ্বালানি ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে সরকার।

রবিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়, যা আজ সোমবার (১ জুন) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন কিনতে ভোক্তাদের গুণতে হবে ১৪৫ টাকা, যা আগে ছিল ১৪০ টাকা। একইভাবে প্রতি লিটার পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, প্রতি লিটার ডিজেল আগের মূল্য ১১৫ টাকাতেই বিক্রি হবে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার বড় অঙ্কের দাম বাড়িয়েছিল, যেখানে অকটেনে এক লাফে ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে দাম স্থিতিশীল থাকলেও জুনের শুরুতেই বিশ্ববাজারের দোহাই দিয়ে আবারও লিটারে ৫ টাকা করে বাড়াল মন্ত্রণালয়। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতার কারণেই দেশেও এই মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজেলের দাম না বাড়ায় বাস বা পণ্যবাহী ট্রাকের ভাড়ায় সরাসরি প্রভাব না পড়লেও, পেট্রোল ও অকটেনের এই দাম বৃদ্ধির ফলে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী মধ্যবিত্তদের যাতায়াত খরচ এক ধাক্কায় বেশ বেড়ে যাবে। পাশাপাশি কেরোসিনের দাম বাড়ায় গ্রামীণ সাধারণ মানুষের গৃহস্থালি খরচেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

বিষয় : জ্বালানি তেল অকটেন মূল্য পেট্রোল মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জুন শুরু হতেই সাধারণ মানুষের পকেটে টান, মধ্যরাতের নির্বাহী আদেশে বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো জ্বালানি তেলের বাড়তি খরচের বোঝা। মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর, জুন মাসের প্রথম দিন থেকেই ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। প্রতি লিটারে এবার বৃদ্ধি পেয়েছে ৫ টাকা। তবে গণপরিবহন ও পণ্য পরিবহনের প্রধান জ্বালানি ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে সরকার।

রবিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে নতুন এই দাম পুনর্নির্ধারণ করা হয়, যা আজ সোমবার (১ জুন) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন কিনতে ভোক্তাদের গুণতে হবে ১৪৫ টাকা, যা আগে ছিল ১৪০ টাকা। একইভাবে প্রতি লিটার পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, প্রতি লিটার ডিজেল আগের মূল্য ১১৫ টাকাতেই বিক্রি হবে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার বড় অঙ্কের দাম বাড়িয়েছিল, যেখানে অকটেনে এক লাফে ২০ টাকা এবং পেট্রোলে ১৯ টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে দাম স্থিতিশীল থাকলেও জুনের শুরুতেই বিশ্ববাজারের দোহাই দিয়ে আবারও লিটারে ৫ টাকা করে বাড়াল মন্ত্রণালয়। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতার কারণেই দেশেও এই মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজেলের দাম না বাড়ায় বাস বা পণ্যবাহী ট্রাকের ভাড়ায় সরাসরি প্রভাব না পড়লেও, পেট্রোল ও অকটেনের এই দাম বৃদ্ধির ফলে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারী মধ্যবিত্তদের যাতায়াত খরচ এক ধাক্কায় বেশ বেড়ে যাবে। পাশাপাশি কেরোসিনের দাম বাড়ায় গ্রামীণ সাধারণ মানুষের গৃহস্থালি খরচেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো