মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

৫ জুন থেকে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আজমান রুশোর এই সিনেমা; প্রথম সপ্তাহে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকরা দেখতে পাবেন—আগুন রূপী শাকিবকে।

দেশে মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই এবার আমেরিকা ও ইউরোপের ৪১ প্রেক্ষাগৃহে শাকিব খানের—রকস্টার

রকস্টার সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে রেকর্ড ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার। দেশে মুক্তির ঠিক এক সপ্তাহ পর, এবার বিশ্বমঞ্চের দর্শকদের মাতাতে প্রস্তুত সিনেমাটি। আগামী ৫ জুন থেকে আমেরিকা ও ইউরোপের ৪১টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে রকস্টার।

আমেরিকা ও ইউরোপের বাজারে রকস্টার পরিবেশনার গুরুদায়িত্ব পালন করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক সিনেমার বিশ্বমুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম সপ্তাহে উত্তর আমেরিকা ও ইউরোপের ৪১টি থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মধ্যে আমেরিকার ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি নামী থিয়েটারে প্রবাসী বাঙালি ও আন্তর্জাতিক দর্শকরা রকস্টার দেখার সুযোগ পাবেন।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো। সিনেমায় শাকিব খানকে একদম ভিন্ন ঘরানার আগুন নামের এক রকস্টারের চরিত্রে দেখা গেছে। শাকিব খানের এই নতুন অবতার নিয়ে মুক্তির আগে থেকেই ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ছিল। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকসহ আরও অনেকে।

এদিকে দেশে মুক্তির পর থেকেই রকস্টার সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বক্স অফিসে ভালো সাড়ার পাশাপাশি সিনেমাটি নিয়ে প্রশংসা ও সমালোচনা দুই-ই চলছে সমান্তরালে। দর্শক ও চলচ্চিত্র সমালোচকরা পর্দায় শাকিব খানের অভিনয় ও নতুন লুকের ভূয়সী প্রশংসা করলেও, সিনেমার গল্প ও চিত্রনাট্য নিয়ে অনেকের মাঝেই আক্ষেপ দেখা গেছে। কেউ কেউ দাবি করছেন, সিনেমার গল্পে ও চিত্রনাট্যের বুননে কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে; এমনকি কোনো কোনো দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে টেলিফিল্ম ধাঁচের বলেও মন্তব্য করেছেন।

দেশীয় বাজারে এমন মিশ্র প্রতিক্রিয়ার পর, এবার দেখার পালা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবাসী দর্শকদের মাঝে কতটা সাড়া ফেলতে এবং বক্স অফিসে কেমন ধামাকা দেখাতে পারে শাকিব খানের এই রকস্টার।

বিষয় : সিনেমা বিনোদন শাকিব খান বাংলা সিনেমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশে মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই এবার আমেরিকা ও ইউরোপের ৪১ প্রেক্ষাগৃহে শাকিব খানের—রকস্টার

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে রেকর্ড ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা রকস্টার। দেশে মুক্তির ঠিক এক সপ্তাহ পর, এবার বিশ্বমঞ্চের দর্শকদের মাতাতে প্রস্তুত সিনেমাটি। আগামী ৫ জুন থেকে আমেরিকা ও ইউরোপের ৪১টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে রকস্টার।

আমেরিকা ও ইউরোপের বাজারে রকস্টার পরিবেশনার গুরুদায়িত্ব পালন করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক সিনেমার বিশ্বমুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম সপ্তাহে উত্তর আমেরিকা ও ইউরোপের ৪১টি থিয়েটারে সিনেমাটি প্রদর্শিত হবে। এর মধ্যে আমেরিকার ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি নামী থিয়েটারে প্রবাসী বাঙালি ও আন্তর্জাতিক দর্শকরা রকস্টার দেখার সুযোগ পাবেন।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আজমান রুশো। সিনেমায় শাকিব খানকে একদম ভিন্ন ঘরানার আগুন নামের এক রকস্টারের চরিত্রে দেখা গেছে। শাকিব খানের এই নতুন অবতার নিয়ে মুক্তির আগে থেকেই ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ছিল। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকসহ আরও অনেকে।

এদিকে দেশে মুক্তির পর থেকেই রকস্টার সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বক্স অফিসে ভালো সাড়ার পাশাপাশি সিনেমাটি নিয়ে প্রশংসা ও সমালোচনা দুই-ই চলছে সমান্তরালে। দর্শক ও চলচ্চিত্র সমালোচকরা পর্দায় শাকিব খানের অভিনয় ও নতুন লুকের ভূয়সী প্রশংসা করলেও, সিনেমার গল্প ও চিত্রনাট্য নিয়ে অনেকের মাঝেই আক্ষেপ দেখা গেছে। কেউ কেউ দাবি করছেন, সিনেমার গল্পে ও চিত্রনাট্যের বুননে কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে; এমনকি কোনো কোনো দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে টেলিফিল্ম ধাঁচের বলেও মন্তব্য করেছেন।

দেশীয় বাজারে এমন মিশ্র প্রতিক্রিয়ার পর, এবার দেখার পালা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবাসী দর্শকদের মাঝে কতটা সাড়া ফেলতে এবং বক্স অফিসে কেমন ধামাকা দেখাতে পারে শাকিব খানের এই রকস্টার।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো