আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া যেমন গ্রাহকদের দৈনন্দিন জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে, ঠিক তেমনি এর আড়ালে অপরাধীরা তৈরি করছে নিত্যনতুন জালিয়াতির কৌশল। সম্প্রতি দেশের ব্যাংকিং সেক্টরে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের টার্গেট করে একটি নতুন ধরনের প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে। কিছু অননুমোদিত প্রতিষ্ঠান গ্রাহকদের সাধারণ প্লাস্টিক কার্ডকে আকর্ষণীয় ও প্রিমিয়াম ‘মেটাল কার্ডে’ রূপান্তর করার প্রলোভন দেখিয়ে কার্ডের যাবতীয় গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে। দেখতে আধুনিক মনে হলেও, এই অফারের পেছনে লুকিয়ে আছে গুরুতর আর্থিক ক্ষতি ও ব্যক্তিগত তথ্য চুরির ভয়ংকর ঝুঁকি।
অনুসন্ধানে দেখা গেছে, কিছু তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) ভুঁইফোড় প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্লাস্টিক ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের চটকদার সেবা দেওয়ার প্রচারণা চালাচ্ছে। সাধারণ গ্রাহকরা বাহ্যিক সুন্দর্যের মোহে পড়ে এই সেবা নিতে গেলে, তাদের কাছ থেকে কার্ডের নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ (Expiry Date), এবং কার্ডের পেছনের অত্যন্ত সংবেদনশীল সিভিভি (CVV) নম্বর সংগ্রহ করা হচ্ছে।
আর্থিক ও সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই ব্যাংক বা কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত নয়। ফলে কার্ডের এই গোপন তথ্যগুলো কোনো অসৎ চক্রের হাতে চলে গেলে মুহূর্তের মধ্যেই গ্রাহকের ব্যাংক হিসাব শূন্য হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে কার্ড রূপান্তরের এই অনৈতিক প্রক্রিয়া গ্রাহকদের তিনটি বড় ধরনের বিপদের মুখে ফেলে :
ব্যাংক কর্তৃপক্ষের মতে, বাহ্যিক চাকচিক্য বা আকর্ষণীয় অফারের মোহে পড়ে নিজের ব্যাংকিং তথ্য কারো হাতে তুলে দেওয়া কখনোই উচিত নয়। এই নতুন জালিয়াতি থেকে সুরক্ষিত থাকতে গ্রাহকদের কিছু বিষয়ে কঠোরভাবে সচেতন হতে হবে :
আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মূল চাবিকাঠি হলো ওটিপি (One Time Password)। গ্রাহকদের মনে রাখতে হবে, কোনো ব্যাংক বা ব্যাংকের কোনো কর্মকর্তা কখনোই ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় আপনার ওটিপি, কার্ডের ৪ ডিজিটের পিন নম্বর কিংবা সিভিভি নম্বর জানতে চাইবে না। যদি কেউ কোনো মেটাল কার্ড বা উপহারের লোভ দেখিয়ে এই তথ্যগুলো চায়, তবে নিশ্চিতভাবেই সেটি প্রতারণার চেষ্টা।
একটি ছোট অসতর্কতা বা সাময়িক শখের বশে নেওয়া সিদ্ধান্ত আপনার কষ্টার্জিত সঞ্চয়কে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে সচেতন থাকুন, গোপন তথ্য সুরক্ষিত রাখুন এবং শুধুমাত্র ব্যাংকের অনুমোদিত সেবার ওপর আস্থা রাখুন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন