মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

এমপি সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে বরইতলা এলাকায় মহাসড়কের দুই পাশে মানুষের ঢল; গাড়ি থেকে হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর: মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা

ছবি : দৈনিক নতুন আলো

প্রধানমন্ত্রী হওয়ার পর দক্ষিণাঞ্চলে নিজের প্রথম সরকারি সফরে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাঁধভাঙা উচ্ছ্বাস ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে মুকসুদপুর অতিক্রম করার সময় তাঁর গাড়িবহরকে স্বাগত জানাতে আগে থেকেই রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছিলেন স্থানীয় জনতা।

সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বরইতলা এলাকায়। ছবি : দৈনিক নতুন আলো

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী এবং বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বরইতলা এলাকায় মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)আবদুল্লাহ আল মামুন সহ মুকসুদপুরের উর্ধতন সরকারি কর্মকর্তা বৃন্দ। শুধু রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা  নন, প্রধানমন্ত্রীর একনজর দেখা পেতে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও।

সকাল থেকেই বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন বরইতলা অতিক্রম করছিল, তখন কয়েক কিলোমিটার জুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা উপস্থিত জনতা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত জনতার এই ভালোবাসায় সিক্ত হন এবং চলন্ত গাড়ির ভেতর থেকেই হাসিমুখে হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন। মুকসুদপুর অতিক্রম করে তাঁর গাড়িবহর বরিশালের দিকে এগিয়ে যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর: মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো