গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ জন দায়িত্বশীল নেতা-কর্মী একযোগে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা-কর্মী।
শনিবার (১ আগস্ট)মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মীরের বাড়িতে সংবাদ সম্মেলন করে এক যৌথ লিখিত বিবৃতির মাধ্যমে তাঁরা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগী নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহমান মীর। তিনি বলেন , আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় ১ আগস্ট ২০২৬ তারিখ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে তাঁরা দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রহমান মীর বলেন, কারও চাপ বা কোনো ধরনের প্রভাবে নয়, আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
পদত্যাগকারী ১৬ নেতার স্বাক্ষরিত পূর্ণাঙ্গ তালিকা। ছবি : দৈনিক নতুন আলো
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের চেয়ারম্যানসহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের একাধিক নেতার একযোগে পদত্যাগের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একটি অংশের মতে, এই পদত্যাগের ফলে পশারগাতী ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে।
এদিকে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, পদত্যাগকারী নেতাদের কেউ কেউ ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। তবে তাঁদের যৌথ বিবৃতিতে এ বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। বরং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন