মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

হবিগঞ্জে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ফেসবুকে পোস্ট, হবিগঞ্জে দুই গ্রামের রণক্ষেত্র: পুলিশসহ আহত ৩০

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া আর রণক্ষেত্রে রূপ নেওয়া এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হওয়া নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রামের শত শত বাসিন্দা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধুলিয়াখাল এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হন।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। সংঘর্ষে আমাদের একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ফেসবুকে পোস্ট, হবিগঞ্জে দুই গ্রামের রণক্ষেত্র: পুলিশসহ আহত ৩০

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া আর রণক্ষেত্রে রূপ নেওয়া এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গতকাল সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হওয়া নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রামের শত শত বাসিন্দা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধুলিয়াখাল এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হন।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। সংঘর্ষে আমাদের একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো