মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

কাশিয়ানীতে দুধে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায়

মেসির জাদুতে মুগ্ধ হয়ে ব্রাজিলের পক্ষ ত্যাগ, ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনায় দুই যুবক!

দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন দুই ফুটবলপ্রেমী। ছবি : সংগৃহীত

ফুটবল উন্মাদনায় কত কিছুই না ঘটে। তবে এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটেছে এক অদ্ভুত ও ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হতে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন দুই ফুটবলপ্রেমী যুবক।

আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দলবদলকারী ওই দুই যুবক হলেন—রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী ও ওহিদুল শেখ।

স্থানীয় বাসিন্দারা জানান, হাসিব ও ওহিদুল দীর্ঘদিন ধরে ব্রাজিলের কড়া ভক্ত ছিলেন। তবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স ও জোড়া অ্যাসিস্ট তাঁদের মন জয় করে নেয়। ৩৯ বছর বয়সি মেসির ফুটবল শৈলীতে মুগ্ধ হয়ে তাঁরা ব্রাজিলের মায়া ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

আজ সকালে তাঁরা টুকু বাজারে ১০ লিটার দুধ এনে সবার সামনে গোসল করেন। এর মাধ্যমে তাঁরা প্রতীকী অর্থে বোঝাতে চেয়েছেন—ব্রাজিলের সমর্থক হিসেবে অতীত জীবনের সব পাপ ধুয়ে-মুছে তাঁরা এখন খাঁটি আর্জেন্টিনার সমর্থক।

ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসা হাসিব মুন্সী বলেন, আমরা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম, নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এক কথায় অবিশ্বাস্য। মেসির এই ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে আমরা এখন থেকে আর্জেন্টিনা করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে আমরা দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম।

আরেক যুবক ওহিদুল শেখ বলেন, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের নিয়ে মজা করবে জানি, কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। আমাদের এই দলবদলকে স্মরণীয় রাখতেই দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।

এদিকে দুধ দিয়ে গোসল করে দলবদলের এই খবর ছড়িয়ে পড়লে টুকু বাজার এলাকায় উৎসুক জনতার ঢল নামে। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে শত শত মানুষ ভিড় জমান। উপস্থিত অনেকেই এই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয়।

বিষয় : গোপালগঞ্জ ব্রাজিল ফুটবল দল আর্জেন্টিনা ফুটবল দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেসির জাদুতে মুগ্ধ হয়ে ব্রাজিলের পক্ষ ত্যাগ, ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনায় দুই যুবক!

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ফুটবল উন্মাদনায় কত কিছুই না ঘটে। তবে এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটেছে এক অদ্ভুত ও ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হতে ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন দুই ফুটবলপ্রেমী যুবক।

আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এই ঘটনা ঘটে। দলবদলকারী ওই দুই যুবক হলেন—রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী ও ওহিদুল শেখ।

স্থানীয় বাসিন্দারা জানান, হাসিব ও ওহিদুল দীর্ঘদিন ধরে ব্রাজিলের কড়া ভক্ত ছিলেন। তবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স ও জোড়া অ্যাসিস্ট তাঁদের মন জয় করে নেয়। ৩৯ বছর বয়সি মেসির ফুটবল শৈলীতে মুগ্ধ হয়ে তাঁরা ব্রাজিলের মায়া ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

আজ সকালে তাঁরা টুকু বাজারে ১০ লিটার দুধ এনে সবার সামনে গোসল করেন। এর মাধ্যমে তাঁরা প্রতীকী অর্থে বোঝাতে চেয়েছেন—ব্রাজিলের সমর্থক হিসেবে অতীত জীবনের সব পাপ ধুয়ে-মুছে তাঁরা এখন খাঁটি আর্জেন্টিনার সমর্থক।

ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসা হাসিব মুন্সী বলেন, আমরা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম, নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এক কথায় অবিশ্বাস্য। মেসির এই ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে আমরা এখন থেকে আর্জেন্টিনা করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে আমরা দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম।

আরেক যুবক ওহিদুল শেখ বলেন, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের নিয়ে মজা করবে জানি, কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। আমাদের এই দলবদলকে স্মরণীয় রাখতেই দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।

এদিকে দুধ দিয়ে গোসল করে দলবদলের এই খবর ছড়িয়ে পড়লে টুকু বাজার এলাকায় উৎসুক জনতার ঢল নামে। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে শত শত মানুষ ভিড় জমান। উপস্থিত অনেকেই এই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো