পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লার বিন স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ উপলক্ষে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর সংলগ্ন 'ঝালচত্বরে' আনুষ্ঠানিকভাবে বিন স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্যোগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, বর্তমান আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করার লক্ষ্যেই পুরো ক্যাম্পাসের প্রায় ২২টি পয়েন্টে ডাস্টবিন বা বিন স্থাপন করা হচ্ছে। যত্রতত্র প্লাস্টিক ও ময়লা-আবর্জনা না ফেলে আমরা সবাই যেন নির্দিষ্ট জায়গায় ফেলি। এসব বিনে জমা হওয়া বর্জ্য পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ডাম্পিং স্থানে নিয়ে যাবেন।
তিনি আরও বলেন, ক্যাম্পাস সুন্দর ও পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সব অংশীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এর পাশাপাশি একটি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস বিনির্মাণে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
বিষয় : ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন