মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ভয়েজ অব বাংলাদেশ-এর মূল সঞ্চালক তাহসান খান

অভিনয়ের পর গানেও বিরতি, নতুন পরিচয়ে পর্দায় ফিরছেন তাহসান

তাহসান খান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও সঞ্চালক তাহসান খান। অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর তিনি ঘোষণা দিয়েছিলেন আর কোনো নতুন গান প্রকাশ করবেন না। সেই ঘোষণার পর থেকে প্রিয় তারকাকে গান কিংবা নাটকে না পেয়ে ভক্তদের মনে ছিল একধরনের শূন্যতা।

তবে তাহসানপ্রেমীদের জন্য অবশেষে মিলল দারুণ সুখবর। আবারও পর্দায় ফিরছেন তিনি, তবে পুরোপুরি এক নতুন ও ভিন্ন মেজাজে। জানা গেছে, আন্তর্জাতিক ঐতিহ্যবাহী সংগীত প্রতিযোগিতা 'ইউরোভিশন সং কনটেস্ট'-এর বাংলাদেশ পর্ব ভয়েজ অব বাংলাদেশ-এর প্রধান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের বিচারক প্যানেলেও থাকছে দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ। তাঁরা হলেন—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।

উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম সময় ধরে চলা লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) উদ্যোগে আয়োজিত হয়ে আসছে। এবারই প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া-তে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ।

মূল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি নির্বাচন করার লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছে ভয়েজ অব বাংলাদেশ। প্রাথমিক বাছাই পর্বের কঠিন ধাপ পেরিয়ে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং ও প্রশিক্ষণ পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর এক জাকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।

চূড়ান্তভাবে নির্বাচিত সেই শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এর মূল মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের মতো দেশগুলো।

বিষয় : সংগীতশিল্পী তাহসান খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অভিনয়ের পর গানেও বিরতি, নতুন পরিচয়ে পর্দায় ফিরছেন তাহসান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও সঞ্চালক তাহসান খান। অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর তিনি ঘোষণা দিয়েছিলেন আর কোনো নতুন গান প্রকাশ করবেন না। সেই ঘোষণার পর থেকে প্রিয় তারকাকে গান কিংবা নাটকে না পেয়ে ভক্তদের মনে ছিল একধরনের শূন্যতা।

তবে তাহসানপ্রেমীদের জন্য অবশেষে মিলল দারুণ সুখবর। আবারও পর্দায় ফিরছেন তিনি, তবে পুরোপুরি এক নতুন ও ভিন্ন মেজাজে। জানা গেছে, আন্তর্জাতিক ঐতিহ্যবাহী সংগীত প্রতিযোগিতা 'ইউরোভিশন সং কনটেস্ট'-এর বাংলাদেশ পর্ব ভয়েজ অব বাংলাদেশ-এর প্রধান সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের বিচারক প্যানেলেও থাকছে দেশের সংগীতাঙ্গনের পাঁচ নন্দিত মুখ। তাঁরা হলেন—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।

উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম সময় ধরে চলা লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) উদ্যোগে আয়োজিত হয়ে আসছে। এবারই প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া-তে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ।

মূল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি নির্বাচন করার লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছে ভয়েজ অব বাংলাদেশ। প্রাথমিক বাছাই পর্বের কঠিন ধাপ পেরিয়ে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং ও প্রশিক্ষণ পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর এক জাকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।

চূড়ান্তভাবে নির্বাচিত সেই শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এর মূল মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। এশিয়ার এই মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের মতো দেশগুলো।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো