মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

আওয়ামী লীগের সদস্যপদ সম্পর্কে অবগত নই— সংবাদ সম্মেলনে বিএনপির দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের তথ্য দিলেন ছিরু মিয়া

সংবাদ সম্মেলন করে রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি

ছবি:সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপীনাথপুর এলাকার বাসিন্দা ও মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ সোহরাব-উন-নুর ছিরু মিয়া নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পৌর আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়ে জানান, দলটির সদস্যপদ বিষয়ে তিনি এতদিন অবগত ছিলেন না। 

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। পরে তিনি আরও স্পষ্ট করে জানান, কে বা কার মাধ্যমে আমাকে পৌর আওয়ামী লীগের সদস্য করা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। 

সংবাদ সম্মেলনে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ধারাবাহিকতা তুলে ধরে বলেন, তার রাজনৈতিক পথচলা শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মাধ্যমে। 

১৫ জুন ১৯৯৮ সালে গোপালগঞ্জে অনুষ্ঠিত বিএনপির জেলা সম্মেলনে তিনি মুকসুদপুর থানা জাতীয়তাবাদী দলের একজন ডেলিগেট হিসেবে মনোনীত হন (ক্রমিক নং-১৯, টেংরাখোলা ইউনিয়ন)। ছবি : সংগৃহীত

তিনি জানান, পরবর্তীতে ১০ অক্টোবর ২০০৩ সালে সাবেক শিল্পমন্ত্রী মোঃ আব্দুস সালাম পিন্টু এবং গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এম.এইচ. খান মঞ্জুর অনুমোদনে মুকসুদপুর পৌরসভা বিএনপির দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠিত হলে তিনি সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

১০ অক্টোবর ২০০৩ সালে বিএনপির দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠিত হলে তিনি সহ-সভাপতি (ক্রমিক নং-০৬) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ছবি : সংগৃহীত

এর ধারাবাহিকতায়, ১৮ ডিসেম্বর ২০০৪ সালে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি এম.এইচ. খান মঞ্জু এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুর রহমান হরপের অনুমোদনক্রমে মুকসুদপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তাকে প্রথম যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

১৮ ডিসেম্বর ২০০৪ সালে মুকসুদপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়, ওই কমিটিতে তাকে প্রথম যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। ছবি : সংগৃহীত

২৭ জানুয়ারি ২০০৫ সাল, প্রথম যুগ্ম-আহ্বায়ক হিসেবে গোপালগঞ্জ স্টেডিয়ামে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তৃণমূল পর্যায়ের পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিনিধি সভা সফলভাবে আয়োজন করতে ভূমিকা রাখেন।

২৭ জানুয়ারি ২০০৫ সাল, প্রথম যুগ্ম-আহ্বায়ক হিসেবে গোপালগঞ্জ স্টেডিয়ামে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তৃণমূল পর্যায়ের পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিনিধি সভা সফলভাবে আয়োজন করতে ভূমিকা রাখেন। ছবি : সংগৃহীত

ছিরু মিয়া আরও বলেন, তিনি মুকসুদপুর পৌর বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে ২৭ জানুয়ারি ২০০৫ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে গোপালগঞ্জ স্টেডিয়ামে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তৃণমূল পর্যায়ের পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিনিধি সভা সফলভাবে আয়োজন করতে ভূমিকা রাখেন।

এছাড়া, ১২ মে ২০০৬ সালে মুকসুদপুর পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ড কমিটির কর্মীসভাও তার সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় বলে তিনি উল্লেখ করেন।

১২ মে ২০০৬ সালে মুকসুদপুর পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ড কমিটির কর্মীসভাও তার সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় ।ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপির থানা কমিটির দপ্তর সম্পাদক ছিলাম এবং ২০০৫ সালে মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু কে বা কার মাধ্যমে আমাকে আওয়ামী লীগের সদস্য করা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। তিনি আরও জানান, তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদের ফরম  সংগ্রহ করেছেন।

ছবি : সংগৃহীত

লিখিত বক্তব্যের শেষাংশে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সংবাদ সম্মেলন করে রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো