বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। খ্যাতনামা কথাসাহিত্যিক আবুল বাশারের আলোচিত উপন্যাস ‘পবিত্র অসুখ’ অবলম্বনে ধারাবাহিকটি নির্মিত হয়েছে।
নাটকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভির পর্দায় নাটকটি প্রচারিত হবে।
‘চাওয়া পাওয়া’ নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাসান আরিফ নামের এক তরুণ সাংবাদিক ও জনপ্রিয় কবি। মা-বাবার একমাত্র সন্তান হাসানকে তার বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে বড় করেছেন মা। একপর্যায়ে হাসানের কবিতার প্রেমে পড়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী মেধা। পরিচয় থেকে দুজনের মধ্যে গভীর সখ্য গড়ে ওঠে; হাসানও মুগ্ধ হয় মেধার সরলতা ও সৌন্দর্যে। তবে বাধা হয়ে দাঁড়ায় মেধার সহপাঠী রূপক, যে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের এই প্রেমে টানাপোড়েন তৈরি করে।
এরই মধ্যে গল্পে নতুন মোড় আসে, যখন হাসানের পরিচয় হয় থিয়েটার সংগঠক জামিল হোসেন ও তার বাগ্দত্তা মমর সঙ্গে। থিয়েটারে অভিনয়সূত্রে একসময় হাসানের প্রতি দুর্বল হয়ে পড়ে মম। বিষয়টি আঁচ করতে পেরে তড়িঘড়ি করে মমকে বিয়ে করে ফেলে জামিল।
এদিকে পেশাগত জীবনে একটি প্রভাবশালী প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে সাংবাদিক হাসান। কিন্তু সেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল খোদ পত্রিকার মালিক ও থিয়েটার সংগঠক জামিল। প্রতিহিংসার বশে জামিল ও তার গ্যাং মিথ্যে নাটক সাজিয়ে হাসানকে নির্মমভাবে মারধর করে, যার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হাসান। এমনই নানা নাটকীয়তায় এগিয়ে যায় ‘চাওয়া পাওয়া’র গল্প।
ধারাবাহিকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা ও তুষার খানসহ আরও অনেকে।
বিষয় : বিনোদন ছাপা সংস্করণ নাটক বাংলা নাটক

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন