মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলার চর্চা জরুরি: গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষার্থীদের সুসংগঠিত ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ

কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ছবি : দৈনিক নতুন আলো

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বাড়ানো এবং পরীক্ষার ফলাফল আশানুরূপ উন্নয়নের লক্ষ্য নিয়ে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলার সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার দে।

সমাবেশে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার ধারাবাহিকতা রক্ষা, ক্লাসে একশত ভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, ডিজিটাল মাধ্যমের অপব্যবহার রোধ এবং আগামী পরীক্ষাগুলোতে কাক্সিক্ষত ফল অর্জনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাড়িতে পড়াশোনার যথাযথ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের যৌথ দায়িত্বের কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে মুক্ত আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন জ্যেষ্ঠ শিক্ষক চৈতন্য কুমার দে, নির্মল কুমার পাল, মোশারেফ হোসেন, মুক্তা খানম ও মিতা খানমসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। তাঁরা নিজ নিজ বিষয়ের পাঠদান পরিস্থিতি ও শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশে অভিভাবকদের ভূমিকার বিষয়টি আলোকপাত করেন।

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন স্থানীয় আজগর মেম্বর, বিকাশ চন্দ্র পাল, ফারুক হোসেন ও বেবি খাতুনসহ একাধিক অভিভাবক। তাঁরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষাকার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় নানা গঠনমূলক পরামর্শ উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন, কেবল বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত মান নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পরিবারে অভিভাবকদের সচেতনতা ও নজরদারি। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে তারা ঠিকমতো পড়াশোনা করছে কি না—সেই খোঁজখবর রাখা এবং প্রতিনিয়ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো