চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় পৃথক দুই চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, বিভিন্ন প্রকার নিষিদ্ধ ওষুধ, সিরাপ এবং ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রের বরাতে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর দুটি পৃথক টহল দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ‘কলম মিয়ার আম বাগান’ এলাকায়। নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৮২০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, ১৮ বোতল ক্ষতিকারক সিরাপ এবং ১ হাজার ৫৯০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করা সম্ভব হয়।
একই দিন বিকেলে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অপর এক অভিযানে নামে বিজিবির আরেকটি দল। গয়েশপুর গ্রামের দক্ষিণপাড়া মাঠসংলগ্ন ‘জহুরুলের আম বাগান’ এলাকা থেকে হাবিলদার মো. ওলিয়ারের নেতৃত্বে ১২৯ প্যাকেট অবৈধ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় দুটি অভিযানের একটিতেও কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সকল মালামাল পরিত্যক্ত বা আসামিবিহীন অবস্থায় উদ্ধার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের মাদক পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও সাড়াশী অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন