মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

সারাদেশ

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, চালকসহ আহত ৪

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বিপরীতমুখী একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের বীররামপুর উজানপাড়া সংলগ্ন ঠাকুরবাড়ী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, সকালে নান্দাইল এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ত্রিশাল সদরের দিকে যাচ্ছিল। সিএনজিটি বীররামপুর ঠাকুরবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে। প্রচণ্ড ধাক্কায় ভেতরে থাকা অজ্ঞাত এক পুরুষ ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অটোচালক ফাইজুল ইসলাম (৩৪) এবং যাত্রী রুবেল (৩০), হৃদয় (২২) ও নাদিম (২২) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

দুর্ঘটনার পর পরই চালক চাবি রেখে দ্রুত চম্পট দিলেও ঘাতক ট্রাকটিকে দুর্ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ও চারজন আহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : ময়মনসিংহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, চালকসহ আহত ৪

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বিপরীতমুখী একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের বীররামপুর উজানপাড়া সংলগ্ন ঠাকুরবাড়ী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, সকালে নান্দাইল এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ত্রিশাল সদরের দিকে যাচ্ছিল। সিএনজিটি বীররামপুর ঠাকুরবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে। প্রচণ্ড ধাক্কায় ভেতরে থাকা অজ্ঞাত এক পুরুষ ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় অটোচালক ফাইজুল ইসলাম (৩৪) এবং যাত্রী রুবেল (৩০), হৃদয় (২২) ও নাদিম (২২) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

দুর্ঘটনার পর পরই চালক চাবি রেখে দ্রুত চম্পট দিলেও ঘাতক ট্রাকটিকে দুর্ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ও চারজন আহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং ঘটনায় মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো