মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

ঈদুল ফিতর

ঈদুল ফিতরের নামাজ: নিয়ত, নিয়ম ও করণীয় এক নজরে

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ঈদের নামাজ, যা আদায় করা ওয়াজিব। বছরে মাত্র দুইবার আদায় করা হয় বলে অনেকেই এর নিয়ম ভুলে যান। তাই সংক্ষেপে ঈদের নামাজের সঠিক পদ্ধতি তুলে ধরা হলো—

নামাজের নিয়ত

নিয়তের মূল বিষয় হলো মনের ইচ্ছা। নামাজে দাঁড়ানোর সময় যদি মনে থাকে যে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হচ্ছে, সেটিই যথেষ্ট। পাশাপাশি মনে রাখতে হবে, এটি ওয়াজিব নামাজ এবং এতে অতিরিক্ত ছয়টি তাকবির রয়েছে।

চাইলে এভাবে নিয়ত করা যায়—
“আমি কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে ছয় তাকবিরের সঙ্গে আদায়ের নিয়ত করছি।”

এরপর “আল্লাহু আকবার” বলে নামাজ শুরু করতে হবে।

যারা আরবি বলতে পারেন, তারা আরবিতেও নিয়ত করতে পারেন। তবে মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। প্রচলিত আরবি নিয়ত—

نَوَيْتُ أنْ أُصَلِّيَ لِلّٰهِ تَعَالَى رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَّكْبِيرَاتِ وَاجِبُ اللّٰهِ تَعَالَى اقْتَدَيْتُ بِهَذَا الْإِمَامِ مُتَوَجِّهًا إِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ اللّٰهُ أَكْبَرُ

উচ্চারণ:
“নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ঈদিল ফিতরি মা‘আ সিত্তাতিত তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

অর্থ:
আমি আল্লাহর উদ্দেশ্যে কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরসহ এই ইমামের পেছনে আদায় করছি।

ঈদের নামাজের নিয়ম

ঈদের নামাজ দুই রাকাত।

প্রথম রাকাত:

  • তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করতে হবে

  • ছানা পড়ার পর তিনটি অতিরিক্ত তাকবির দিতে হবে

  • প্রথম দুই তাকবিরে হাত উঠিয়ে ছেড়ে দিতে হবে

  • তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হবে

  • এরপর সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়ে রুকুতে যেতে হবে

দ্বিতীয় রাকাত:

  • দাঁড়িয়ে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়তে হবে

  • এরপর রুকুতে যাওয়ার আগে তিনটি অতিরিক্ত তাকবির দিতে হবে

  • এখানে তৃতীয় তাকবিরে হাত না বেঁধে ছেড়ে দিতে হবে

  • তারপর চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে

  • বাকি নামাজ সাধারণ নিয়মেই শেষ করতে হবে

(সূত্র: কিতাবুল আছল ১/৩১৯, আলহাবীল কুদসী ১/২৪৩)

কেরাত (তিলাওয়াত)

ঈদের নামাজে নির্দিষ্ট কিছু সুরা পড়া সুন্নত—

  • প্রথম রাকাতে: সুরা আ‘লা

  • দ্বিতীয় রাকাতে: সুরা গাশিয়াহ

বিকল্প হিসেবে—

  • প্রথম রাকাতে: সুরা কফ

  • দ্বিতীয় রাকাতে: সুরা কমার

হাদিসে উল্লেখ আছে, রাসুলুল্লাহ (সা.) এসব সুরা তিলাওয়াত করতেন। তবে প্রয়োজনে অন্য যেকোনো সুরাও পড়া যাবে।

ঈদের নামাজ সঠিকভাবে আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও আনন্দও প্রকাশ পায়।

বিষয় : ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদুল ফিতরের নামাজ: নিয়ত, নিয়ম ও করণীয় এক নজরে

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো