মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২৩ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

স্বেচ্ছাশ্রমে বাধা ও সংঘর্ষ

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলডুবা-খামা সংযোগ খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকাল ৮টায় কাজ শুরু হয়। খননকাজ চলাকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকরা ঘটনাস্থলে এসে কাজে বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আজিজুল হাকিম মীর অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তারা কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের অনুসারী আবুল কালাম মেম্বার, শাহীন ডাক্তার, রবিউল ও ইকবালের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়ে বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কর্মসূচির উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন বলেন, জনকল্যাণমূলক এই উদ্যোগ বাস্তবায়নের সময় বিএনপির নামধারী কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এটি অত্যন্ত দুঃখজনক।

এদিকে ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, এক পক্ষ খাল পরিষ্কার করতে এলে অন্য পক্ষ বাধা দেওয়া থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলডুবা-খামা সংযোগ খাল খনন কর্মসূচির অংশ হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকাল ৮টায় কাজ শুরু হয়। খননকাজ চলাকালে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকরা ঘটনাস্থলে এসে কাজে বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আজিজুল হাকিম মীর অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তারা কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের অনুসারী আবুল কালাম মেম্বার, শাহীন ডাক্তার, রবিউল ও ইকবালের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়ে বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কর্মসূচির উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন বলেন, জনকল্যাণমূলক এই উদ্যোগ বাস্তবায়নের সময় বিএনপির নামধারী কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এটি অত্যন্ত দুঃখজনক।

এদিকে ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, এক পক্ষ খাল পরিষ্কার করতে এলে অন্য পক্ষ বাধা দেওয়া থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো