মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ২৩ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আড়াই লাখ মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র সন্ধ্যা পাড়

নেছারাবাদে ঈদের বিনোদনের কেন্দ্রবিন্দু এখন সন্ধ্যা নদীর তীর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঈদের ছুটিতে সাধারণ মানুষের অবকাশ যাপনের প্রধান গন্তব্য হয়ে উঠেছে সন্ধ্যা নদীর তীর। বিশেষ কোনো পর্যটন কেন্দ্র না থাকায় উপজেলার আড়াই লাখ মানুষের বিনোদনের একমাত্র ভরসা এখন নদীর পাড়ের অস্থায়ী রেস্টুরেন্ট ও ফেরিঘাট এলাকা। ঈদের দিন বিকেল থেকে শুরু করে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠছে এই এলাকা।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা নদীর তীরে ৩ থেকে ৪ হাজার মানুষের সমাগম ঘটে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপজেলার দূরদূরান্ত থেকে তরুণ-তরুণী, শিশু ও মধ্যবয়স্ক মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে সময় কাটাতে ছুটে আসছেন। নদীর পাড়ে গড়ে ওঠা ভাসমান ফুচকা-চটপটির দোকান ও অস্থায়ী রেস্টুরেন্টগুলো ঘিরেই জমছে ঈদের আনন্দ।

পরিবার নিয়ে ঘুরতে আসা তুহিন হোসেন জানান, দীর্ঘ সাত মাস পর গ্রামে ঈদ করতে এসেছি। বড় মেয়ের আবদার রাখতে ফেরিঘাটে এলাম, কিন্তু মানুষের এত ভিড় যে কোথাও বসার জায়গা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়েই বাচ্চাদের চটপটি খাইয়ে চলে যাচ্ছি।

বিপুল সংখ্যক নারী ও শিশুর উপস্থিতি থাকলেও এলাকায় প্রশাসনের দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে। শায়লা ও নাসরিন নামের দুই তরুণী অভিযোগ করেন, নদীর পাড়ে ভালো লাগলেও কিছু বখাটে যুবক কনটেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক পরিচয়ে ছবি তুলছে এবং অস্বস্তিকর মন্তব্য করছে, যা খুবই বিরক্তিকর।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত জানান, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান আশ্বাস দিয়েছেন, আগামীকাল থেকেই ওই বিনোদন স্পটে পুলিশের টহল জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নেছারাবাদে ঈদের বিনোদনের কেন্দ্রবিন্দু এখন সন্ধ্যা নদীর তীর

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ঈদের ছুটিতে সাধারণ মানুষের অবকাশ যাপনের প্রধান গন্তব্য হয়ে উঠেছে সন্ধ্যা নদীর তীর। বিশেষ কোনো পর্যটন কেন্দ্র না থাকায় উপজেলার আড়াই লাখ মানুষের বিনোদনের একমাত্র ভরসা এখন নদীর পাড়ের অস্থায়ী রেস্টুরেন্ট ও ফেরিঘাট এলাকা। ঈদের দিন বিকেল থেকে শুরু করে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠছে এই এলাকা।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা নদীর তীরে ৩ থেকে ৪ হাজার মানুষের সমাগম ঘটে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপজেলার দূরদূরান্ত থেকে তরুণ-তরুণী, শিশু ও মধ্যবয়স্ক মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে সময় কাটাতে ছুটে আসছেন। নদীর পাড়ে গড়ে ওঠা ভাসমান ফুচকা-চটপটির দোকান ও অস্থায়ী রেস্টুরেন্টগুলো ঘিরেই জমছে ঈদের আনন্দ।

পরিবার নিয়ে ঘুরতে আসা তুহিন হোসেন জানান, দীর্ঘ সাত মাস পর গ্রামে ঈদ করতে এসেছি। বড় মেয়ের আবদার রাখতে ফেরিঘাটে এলাম, কিন্তু মানুষের এত ভিড় যে কোথাও বসার জায়গা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়েই বাচ্চাদের চটপটি খাইয়ে চলে যাচ্ছি।

বিপুল সংখ্যক নারী ও শিশুর উপস্থিতি থাকলেও এলাকায় প্রশাসনের দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে। শায়লা ও নাসরিন নামের দুই তরুণী অভিযোগ করেন, নদীর পাড়ে ভালো লাগলেও কিছু বখাটে যুবক কনটেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক পরিচয়ে ছবি তুলছে এবং অস্বস্তিকর মন্তব্য করছে, যা খুবই বিরক্তিকর।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত জানান, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান আশ্বাস দিয়েছেন, আগামীকাল থেকেই ওই বিনোদন স্পটে পুলিশের টহল জোরদার করা হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো