লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পৃথক পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও দামী শাড়ি জব্দ করেছে। গত ২৬ ও ২৭ মার্চ লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাকুচি বিওপির বালাটারী (কালীগঞ্জ), কাশিপুর বিওপির দক্ষিণ অনন্তপুর (ফুলবাড়ী), শিংঝাড় বিওপির বগনীরপাড় (ভুরুঙ্গামারী) এবং অনন্তপুর বিওপির ভেন্নিতলা এলাকায় টহল জোরদার করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে বিজিবি ৫.৫ কেজি ভারতীয় গাঁজা, ৩৩৭ বোতল ইস্কাফ সিরাপ এবং ২৮ পিস ভারতীয় স্বর্ণ শাড়ি উদ্ধার করে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে শাড়ির মূল্যই প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর। সীমান্ত এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয় : বিজিবি লালমনিরহাট বিশেষ অভিযান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন