মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ২৮ মার্চ ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

জেলা

মানিকগঞ্জে ঘর ভাগ-বাঁটোয়ারা নিয়ে সালিসে সংঘর্ষ, ভাইয়ের হাতে ভাই নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামে পারিবারিক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের জেরে সালিস বৈঠকে হামলায় বজলুর রহমান ওরফে রাবিল হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাকিবুর রহমান আহত হয়েছেন।

শুক্রবার (গতকাল) রাতে ওই গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাবিল হোসেন প্রয়াত ধলা মিয়ার ছেলে। তিনি আগে স’মিলের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বেকার ছিলেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধলা মিয়ার সাত ছেলে ও এক মেয়ে ছিল। তাঁদের মধ্যে বড় ছেলে ও একমাত্র মেয়ে রঞ্জু বেগম ইতোমধ্যে মারা গেছেন। বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরের চারটি কক্ষের মধ্যে দুটি কক্ষে রাবিল ও তাঁর পরিবার বসবাস করতেন। বাকি দুটি কক্ষে থাকতেন তাঁদের বোন রঞ্জু বেগমের সন্তানরা। সম্প্রতি তারা অন্যত্র চলে গেলে ওই দুটি কক্ষ খালি হয়। এরপর থেকেই ওই কক্ষগুলোর দখল ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে রাবিল ও তাঁর ভাইদের মধ্যে বিরোধ দেখা দেয়।

বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার সন্ধ্যার পর বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। এতে রাবিল হোসেনের সঙ্গে তাঁর তিন ভাই—রাশিদুর রহমান (পিয়ারা), জিয়াউর রহমান (চারু) ও সাইদুর রহমান (হাবিল)—এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাত আনুমানিক আটটার দিকে সালিস চলাকালে ঘরের দুটি কক্ষ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাই ও ভাতিজাদের কিল, ঘুষি ও লাথিতে রাবিল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাবিলের ছেলে সাকিবুর রহমানও আহত হন। তাঁকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাত ১১টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে পুলিশকে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে দেখা যায়। এ সময় হাসপাতালে নিহতের স্বজনদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে ঘর ভাগ-বাঁটোয়ারা নিয়ে সালিসে সংঘর্ষ, ভাইয়ের হাতে ভাই নিহত

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো