জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করলে তা গ্রহণ করা হয়েছে এবং তাকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই আদেশে সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ৩০ মার্চ ২০২৬ থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং বিধি অনুযায়ী তিনি প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বর্তমানে অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন