মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

খাইরুল-নিপার রসায়ন এবার ‘চেনা অচেনা’য়

চেনা মানুষের ভিড়ে অচেনা এক সম্পর্কের গল্প: ‘চেনা অচেনা’

‘চেনা অচেনা’ সিরিজের দৃশ্যে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় জুটি অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া আবারও ফিরলেন নতুন রসায়ন নিয়ে। ‘দেনা পাওনা’ ধারাবাহিকে খাইরুল ও নিপা চরিত্রে দর্শকদের মন জয় করার পর এবার এই জুটিকে দেখা যাবে বিশেষ মিনি সিরিজ ‘চেনা অচেনা’-তে। ওমর ফারুকের পরিচালনায় গতকাল থেকে ইউটিউবে শুরু হয়েছে সিরিজটির প্রচার।

সিরিজে অ্যালেন শুভ্রর চরিত্রের নাম নূর এবং তাবাসসুম ছোঁয়া অভিনয় করেছেন আয়রা চরিত্রে। গল্পের মোড় ফেরে যখন আয়রার দাদি তাকে সাত দিনের মধ্যে বিয়ের আল্টিমেটাম দেন। কোনো উপায় না পেয়ে আয়রা রাস্তার এক সরল-সোজা ভিখারি নূরকে টাকা দিয়ে নিজের ‘ভুয়া’ স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে। দাদির চোখে নূর আদর্শ নাতি হয়ে উঠলেও বাদ সাধেন আয়রার চাচা। নিজের ব্যবসায়িক স্বার্থে আয়রার বিয়ে অন্য জায়গায় দিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ভুয়া সম্পর্কের মাঝে সত্যিকারের ভালোবাসার এই দ্বন্দ্ব নিয়েই এগিয়েছে ‘চেনা অচেনা’।

নির্মাতা ওমর ফারুক বলেন, “মানুষ অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা সে আগে কখনো ভাবেনি। পরিবার এবং ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব ও সম্পর্কের গভীরতা এই সিরিজে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

সিরিজটিতে আরও অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠুসহ একঝাঁক তারকা। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন পর্বগুলো।

বিষয় : দৈনিক নতুন আলো অ্যালেন_শুভ্র তাবাসসুম_ছোঁয়া চেনা_অচেনা সিনেমাওয়ালা_এন্টারটেইনমেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চেনা মানুষের ভিড়ে অচেনা এক সম্পর্কের গল্প: ‘চেনা অচেনা’

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

ছোটপর্দার জনপ্রিয় জুটি অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া আবারও ফিরলেন নতুন রসায়ন নিয়ে। ‘দেনা পাওনা’ ধারাবাহিকে খাইরুল ও নিপা চরিত্রে দর্শকদের মন জয় করার পর এবার এই জুটিকে দেখা যাবে বিশেষ মিনি সিরিজ ‘চেনা অচেনা’-তে। ওমর ফারুকের পরিচালনায় গতকাল থেকে ইউটিউবে শুরু হয়েছে সিরিজটির প্রচার।

সিরিজে অ্যালেন শুভ্রর চরিত্রের নাম নূর এবং তাবাসসুম ছোঁয়া অভিনয় করেছেন আয়রা চরিত্রে। গল্পের মোড় ফেরে যখন আয়রার দাদি তাকে সাত দিনের মধ্যে বিয়ের আল্টিমেটাম দেন। কোনো উপায় না পেয়ে আয়রা রাস্তার এক সরল-সোজা ভিখারি নূরকে টাকা দিয়ে নিজের ‘ভুয়া’ স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে। দাদির চোখে নূর আদর্শ নাতি হয়ে উঠলেও বাদ সাধেন আয়রার চাচা। নিজের ব্যবসায়িক স্বার্থে আয়রার বিয়ে অন্য জায়গায় দিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ভুয়া সম্পর্কের মাঝে সত্যিকারের ভালোবাসার এই দ্বন্দ্ব নিয়েই এগিয়েছে ‘চেনা অচেনা’।

নির্মাতা ওমর ফারুক বলেন, “মানুষ অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা সে আগে কখনো ভাবেনি। পরিবার এবং ব্যক্তিগত পছন্দের মধ্যকার দ্বন্দ্ব ও সম্পর্কের গভীরতা এই সিরিজে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

সিরিজটিতে আরও অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠুসহ একঝাঁক তারকা। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এর নতুন পর্বগুলো।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো