মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ ও মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ ছুঁতে পারে: আইএমএফ

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশব্যাপী এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা

বাজারে কমানো হলো সোনা ও রুপার দাম, জেনে নিন নতুন দর

তিতাস-২৮ উৎপাদনে যাচ্ছে শনিবার, লক্ষ্যমাত্রা সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট

সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সেপ্টেম্বরে কমলো এলপিজি গ্যাসের দাম, বাড়ল ভোজ্যতেলের দাম

সোনার দামে ফের নতুন রেকর্ড: ভরি ছাড়াল ২ লাখ ৪০ হাজার টাকা

মহেশখালীতে ভিড়ল কার্গো, শুরু গ্যাস সরবরাহ: কাটার মুখে তীব্র সংকট

দেশে ১ লাখ ৪৩ হাজার টনের বেশি জ্বালানি মজুত

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ: যুগ্ম সচিব

সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসছে এবং চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের জোগান পুরোপুরি নিরাপদ।

মজুত ও আমদানির চিত্র সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে পেট্রল, অকটেন ও ডিজেল মিলিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ৮৭৫ টন জ্বালানি তেলের মজুত আছে। এর মধ্যে ডিজেলের পরিমাণ ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, অকটেন ৯ হাজার ২১ টন এবং পেট্রল রয়েছে ১২ হাজার ১৯৪ টন। এছাড়া সাপ্লাই লাইনে আরও বেশ কিছু জাহাজ আসার অপেক্ষায় রয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তিতে জটিলতা থাকলেও বিকল্প উৎস থেকে আমদানির ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান মনির হোসেন চৌধুরী।

অবৈধ মজুত উদ্ধার ও অভিযান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী কঠোর অভিযান চালাচ্ছে সরকার। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বড় অংশই ডিজেল (২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার)। এসব ঘটনায় এ পর্যন্ত ১ কোটি ১ লাখ টাকার বেশি জরিমানা এবং ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

কৃষকদের জন্য বিশেষ নজরদারি চলমান সেচ মৌসুমে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিয়ে প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোনো কৃষক যেন ডিজেল থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে। এছাড়া ফিলিং স্টেশনে ভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই এবং সবাইকে সমানভাবে তেল দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে।

বিষয় : দৈনিক নতুন আলো জ্বালানি তেল জ্বালানি তেল সংকট বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ: যুগ্ম সচিব

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী তেলবাহী জাহাজগুলো আসছে এবং চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের জোগান পুরোপুরি নিরাপদ।

মজুত ও আমদানির চিত্র সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে পেট্রল, অকটেন ও ডিজেল মিলিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ৮৭৫ টন জ্বালানি তেলের মজুত আছে। এর মধ্যে ডিজেলের পরিমাণ ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, অকটেন ৯ হাজার ২১ টন এবং পেট্রল রয়েছে ১২ হাজার ১৯৪ টন। এছাড়া সাপ্লাই লাইনে আরও বেশ কিছু জাহাজ আসার অপেক্ষায় রয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তিতে জটিলতা থাকলেও বিকল্প উৎস থেকে আমদানির ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান মনির হোসেন চৌধুরী।

অবৈধ মজুত উদ্ধার ও অভিযান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশব্যাপী কঠোর অভিযান চালাচ্ছে সরকার। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বড় অংশই ডিজেল (২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার)। এসব ঘটনায় এ পর্যন্ত ১ কোটি ১ লাখ টাকার বেশি জরিমানা এবং ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

কৃষকদের জন্য বিশেষ নজরদারি চলমান সেচ মৌসুমে কৃষকদের ডিজেল প্রাপ্তি নিয়ে প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। কোনো কৃষক যেন ডিজেল থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে। এছাড়া ফিলিং স্টেশনে ভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই এবং সবাইকে সমানভাবে তেল দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো