চলতি বছরের হজ ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল রাতে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির এক বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, বৈঠকে প্রধানমন্ত্রী হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। আল্লাহর মেহমানদের সেবায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলে প্রধানমন্ত্রী হুশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়া হাজিদের ওপর কোনো ধরনের অবিচার বা অন্যায্য আচরণ মেনে নেওয়া হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।
হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুতই (আগামী দু-এক দিনের মধ্যে) হজ ক্যাম্প পরিদর্শন করবেন বলে ধর্মমন্ত্রী জানান।
জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ধর্মমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে হজ ফ্লাইটে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হবে না। সরকার হাজিদের যাত্রা ও ফিরতি পথ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন