সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আন্তঃসীমান্ত অপরাধ নির্মূলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অপারেশনাল সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিতে দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী মৌচোষায় নতুন একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ২১তম মৌচোষা বিওপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা প্রতিকূল পরিবেশেও ২৪ ঘণ্টা অবিচল দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত দিয়ে যাতে কোনো দুষ্কৃতিকারী অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য আমরা সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেল পাচার রোধে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ সময় তিনি স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান। তার মতে, জনগণের সহযোগিতা থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী এলাকায় নতুন এই বিওপি স্থাপনের ফলে দিনাজপুর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর ফলে মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধ সহজতর হবে। এই নতুন বিওপির মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়নের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হলো, যা সীমান্তে শান্তি ও আস্থার পরিবেশ সুদৃঢ় করবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন