মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যকার বিরোধের জেরে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে কুষ্টিয়া থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব পথে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে ব্যতিক্রম হিসেবে কেবল ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, পরিবহন খাতে মালিক ও শ্রমিকদের প্রাপ্ত সুযোগ-সুবিধার বৈষম্য দূর করা এবং শ্রমিক সংগঠনের মালিকানাধীন বাস কুষ্টিয়া-খুলনা পথে চলাচলের অনুমোদনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, গত ৮ এপ্রিল মালিক গ্রুপের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছিল। সেখানে ১৫ এপ্রিলের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মালিকপক্ষ সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিক ইউনিয়নের প্রধান দুটি দাবি ছিল—পরিবহন ব্যবসায় মালিকদের সমপর্যায়ের সুযোগ-সুবিধা পাওয়া এবং তাদের সংগঠনের নিজস্ব বাস কুষ্টিয়া-খুলনা রুটে চালানোর অনুমোদন। এগুলোর সুরাহা না হওয়ায় তারা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
এদিকে, শুক্রবার সকাল থেকেই কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে শত শত যাত্রী ভিড় করলেও বাস না থাকায় অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। হঠাৎ এমন ধর্মঘটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি কাজে বের হওয়া যাত্রী ও শিক্ষার্থীরা।
জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দ্রুত এই সংকটের সমাধানে স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন