মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ডাক: মুকসুদপুরে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়

ছবি : সংগৃহীত

পুষ্টি বৈষম্য নিরসন ও স্বনির্ভর বাংলাদেশ গঠন—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. দীপ সাহা। বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবারের গুরুত্ব এবং জনস্বাস্থ্যের মানোন্নয়নে পুষ্টির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উদ্বোধনী সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার মোল্লা এবং জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক এনামুল হাসান। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। বক্তারা বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্থানীয়দের সচেতন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সপ্তাহ উপলক্ষে আগামী শনিবার শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং সোমবার মা ও শিশুদের নিয়ে বিশেষ পুষ্টি সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। আগামী বুধবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বছরের পুষ্টি সপ্তাহের কার্যক্রম শেষ হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

পুষ্টি বৈষম্য নিরসন ও স্বনির্ভর বাংলাদেশ গঠন—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. দীপ সাহা। বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবারের গুরুত্ব এবং জনস্বাস্থ্যের মানোন্নয়নে পুষ্টির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উদ্বোধনী সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার মোল্লা এবং জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক এনামুল হাসান। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। বক্তারা বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে স্থানীয়দের সচেতন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সপ্তাহ উপলক্ষে আগামী শনিবার শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং সোমবার মা ও শিশুদের নিয়ে বিশেষ পুষ্টি সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। আগামী বুধবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বছরের পুষ্টি সপ্তাহের কার্যক্রম শেষ হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো