মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ডন রাসেল আটক

টেকনাফে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান: বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডন রাসেল আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৬) ওরফে ডন রাসেল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ডন রাসেল টেকনাফ থানার সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্রসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড জানায়, শনিবার মধ্যরাত ৩টার দিকে টেকনাফ থানার সিকদার পাড়া এলাকায় কতিপয় সশস্ত্র সন্ত্রাসীর অবস্থানের খবর পায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রাসেলকে আটক করা হয়।

পরবর্তীতে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. আধুনিক বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গোলা এবং তিনটি দেশীয় তৈরি রামদা ও অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পেরেছে, রাসেল ওরফে ডন রাসেল দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তে মাদক চোরাচালান, মানবপাচার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকায় অবৈধ অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল তার নিত্যদিনের কাজ।

কোস্ট গার্ডের তথ্যমতে, ডন রাসেলের বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় মানবপাচার, মাদক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে। এর আগেও টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিকবার আটক করেছিল। জামিনে বের হয়ে সে আবারও অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের কঠোর অভিযান অব্যাহত রাখবে।

বিষয় : টেকনাফ কোস্ট গার্ড অস্ত্র উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান: বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডন রাসেল আটক

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল (৩৬) ওরফে ডন রাসেল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ডন রাসেল টেকনাফ থানার সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্রসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড জানায়, শনিবার মধ্যরাত ৩টার দিকে টেকনাফ থানার সিকদার পাড়া এলাকায় কতিপয় সশস্ত্র সন্ত্রাসীর অবস্থানের খবর পায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রাসেলকে আটক করা হয়।

পরবর্তীতে তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. আধুনিক বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গোলা এবং তিনটি দেশীয় তৈরি রামদা ও অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পেরেছে, রাসেল ওরফে ডন রাসেল দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তে মাদক চোরাচালান, মানবপাচার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকায় অবৈধ অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল তার নিত্যদিনের কাজ।

কোস্ট গার্ডের তথ্যমতে, ডন রাসেলের বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় মানবপাচার, মাদক ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে। এর আগেও টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একাধিকবার আটক করেছিল। জামিনে বের হয়ে সে আবারও অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের কঠোর অভিযান অব্যাহত রাখবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো