মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বাগেরহাটে পৌনে ৪ কোটি টাকার ব্রিজ প্রকল্পে হরিলুট: ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ।

বাগেরহাটে মেয়াদ শেষ হলেও কাজ অসম্পূর্ণ: ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ছবি : সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া-লক্ষ্মীখালী খালের ওপর ব্রিজের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি ঠিকাদার। ফলে এলাকাবাসীকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়ে চলাচল করতে হচ্ছে। ঠিকাদারের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় বারাকপুর বাজারে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক হাজার মানুষের যাতায়াতের জন্য বরাদ্দ এলেও ঠিকাদার বিলের একটি অংশ তুলে নিয়ে কাজ বন্ধ করে রেখেছেন। জরাজীর্ণ কাঠের পুলের ওপর দিয়ে প্রতিদিন অন্তত ২০টি গ্রামের মানুষ এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। দ্রুত বর্তমান ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানানো হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শেষের দিকে ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজের কার্যাদেশ পান নিসিথ বসু নামের এক ঠিকাদার। চলতি বছরের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানটি এরই মধ্যে ১৩ শতাংশ কাজের বিল উত্তোলন করে নিয়েছে।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বলেন, রামপাল, মোংলা ও সদর উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই পথটি। এলজিইডি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারের খামখেয়ালিপনায় মানুষের দুর্ভোগ কমেনি।

বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান জানান, ঠিকাদার প্রথম থেকেই কাজে গাফিলতি করছেন। পাইলের কাজ করার পর তিনি আর কোনো কাজ করেননি। ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

বাগেরহাটের বারাকপুর বাজারে সেতুর কাজ শুরুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : সংগৃহীত

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ষাটগম্বুজ ইউপির সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সকিনা বেগম, শেখ জিহাদ আলী খোকন, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাগেরহাটে মেয়াদ শেষ হলেও কাজ অসম্পূর্ণ: ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া-লক্ষ্মীখালী খালের ওপর ব্রিজের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি ঠিকাদার। ফলে এলাকাবাসীকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাঠের পুল দিয়ে চলাচল করতে হচ্ছে। ঠিকাদারের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় বারাকপুর বাজারে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক হাজার মানুষের যাতায়াতের জন্য বরাদ্দ এলেও ঠিকাদার বিলের একটি অংশ তুলে নিয়ে কাজ বন্ধ করে রেখেছেন। জরাজীর্ণ কাঠের পুলের ওপর দিয়ে প্রতিদিন অন্তত ২০টি গ্রামের মানুষ এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। দ্রুত বর্তমান ঠিকাদারের চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানানো হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শেষের দিকে ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজের কার্যাদেশ পান নিসিথ বসু নামের এক ঠিকাদার। চলতি বছরের ১২ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানটি এরই মধ্যে ১৩ শতাংশ কাজের বিল উত্তোলন করে নিয়েছে।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বলেন, রামপাল, মোংলা ও সদর উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই পথটি। এলজিইডি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারের খামখেয়ালিপনায় মানুষের দুর্ভোগ কমেনি।

বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান জানান, ঠিকাদার প্রথম থেকেই কাজে গাফিলতি করছেন। পাইলের কাজ করার পর তিনি আর কোনো কাজ করেননি। ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

বাগেরহাটের বারাকপুর বাজারে সেতুর কাজ শুরুর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : সংগৃহীত

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ষাটগম্বুজ ইউপির সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সকিনা বেগম, শেখ জিহাদ আলী খোকন, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল প্রমুখ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো