মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ০২ মে ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

দুপুর ২টায় শুরু হচ্ছে মে দিবসের সমাবেশ

নয়াপল্টনে আজ শ্রমিক দলের বিশাল সমাবেশ: প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশকে সফল করতে বিএনপি ও শ্রমিক দল ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক সংগঠনটি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে শ্রমিক দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দলীয় কেন্দ্রীয় নেতারাও এমন প্রত্যাশার কথা জানিয়েছিলেন।

সমাবেশ চলাকালীন জনভোগান্তি কমাতে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কটি যানচলাচলের জন্য বন্ধ রাখা হবে এবং যানবাহনগুলোকে বিকল্প পথে যাতায়াতের অনুরোধ জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাগুলো চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া সমাবেশে আগতদের সুবিধার্থে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা নিশ্চিত করেছে শ্রমিক দল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নয়াপল্টনে আজ শ্রমিক দলের বিশাল সমাবেশ: প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশকে সফল করতে বিএনপি ও শ্রমিক দল ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক সংগঠনটি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে শ্রমিক দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দলীয় কেন্দ্রীয় নেতারাও এমন প্রত্যাশার কথা জানিয়েছিলেন।

সমাবেশ চলাকালীন জনভোগান্তি কমাতে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কটি যানচলাচলের জন্য বন্ধ রাখা হবে এবং যানবাহনগুলোকে বিকল্প পথে যাতায়াতের অনুরোধ জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাগুলো চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া সমাবেশে আগতদের সুবিধার্থে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা নিশ্চিত করেছে শ্রমিক দল।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো