মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

বিএনপির ৩৬ ও জামায়াত জোটের ১২ জনসহ মোট ৪৯ সদস্যের শপথ, নুসরাত তাবাসসুমের গেজেট নিয়ে জটিলতা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৯ সদস্যের শপথ : নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিত।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার(৩ এপ্রিল)রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথপত্রে স্বাক্ষর করেন এবং সংসদ সদস্যদের তালিকা বইয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন। প্রক্রিয়াটি সম্পন্ন করার পর তাদের পরিচয়পত্রের জন্য ছবি তোলা হয় ও আঙুলের ছাপ নেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। জামায়াতের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলামসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের গেজেট প্রকাশ করে, যেখানে ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।

৪৯ জন সদস্য শপথ নিলেও একটি আসন নিয়ে এখনও জটিলতা কাটেনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও তাকে বিজয়ী ঘোষণা করে এখনও গেজেট প্রকাশ করা হয়নি। ফলে আজকের অনুষ্ঠানে তিনি শপথ নিতে পারেননি।

অন্যদিকে, এনসিপি-র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন উচ্চ আদালতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন। মনিরার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনটির শুনানি আগামীকাল সোমবার হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৯ সদস্যের শপথ : নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিত।

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার(৩ এপ্রিল)রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথপত্রে স্বাক্ষর করেন এবং সংসদ সদস্যদের তালিকা বইয়ে নিজেদের নাম নথিভুক্ত করেন। প্রক্রিয়াটি সম্পন্ন করার পর তাদের পরিচয়পত্রের জন্য ছবি তোলা হয় ও আঙুলের ছাপ নেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। জামায়াতের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলামসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের গেজেট প্রকাশ করে, যেখানে ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।

৪৯ জন সদস্য শপথ নিলেও একটি আসন নিয়ে এখনও জটিলতা কাটেনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও তাকে বিজয়ী ঘোষণা করে এখনও গেজেট প্রকাশ করা হয়নি। ফলে আজকের অনুষ্ঠানে তিনি শপথ নিতে পারেননি।

অন্যদিকে, এনসিপি-র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন উচ্চ আদালতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন। মনিরার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদনটির শুনানি আগামীকাল সোমবার হওয়ার কথা রয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো