গাজীপুরের শ্রীপুর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতখামাইর ও ইজ্জতপুর রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্টেশন দুটি পুনরায় চালু এবং শ্রীপুর রেলওয়ে স্টেশনে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর ডিও লেটার (আধা-সরকারি পত্র) প্রদান করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গত ২৬ এপ্রিল রেল মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা গাজীপুর-৩ একটি শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস ও কর্মসংস্থান সূত্রে অবস্থান করেন। কিন্তু সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন দুটি দীর্ঘদিন বন্ধ থাকায় সাধারণ মানুষকে রাজধানী ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এমপি আরও জানান, স্টেশন দুটি বন্ধ থাকায় সেখানে স্থাপিত কোটি টাকার অবকাঠামো ও আধুনিক যন্ত্রাংশ অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে অরক্ষিত অবস্থায় থাকা রেলওয়ের বিপুল পরিমাণ জমি দখলের ঝুঁকিও তৈরি হয়েছে।
বর্তমানে ঢাকা-শ্রীপুর রুটে প্রতিদিন ১১টি ট্রেন ২২ বার যাতায়াত করলেও অধিকাংশ আন্তঃনগর ট্রেন শ্রীপুর স্টেশনে থামে না। বর্তমানে কেবল যমুনা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস সীমিত আসন নিয়ে এখানে যাত্রাবিরতি করে, যা বিশাল জনসংখ্যার চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।
এই জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্য শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত আসনসহ টিকিট বরাদ্দের দাবি জানান।
তিনি চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন যে, শ্রীপুর স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং বন্ধ থাকা স্টেশন দুটি পুনরায় চালু করা হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রেলপথ মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন