মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ১২ মে ২০২৬

রকস্টার-এর প্রথম গানেই শাকিব খানের চমক

প্রকাশ পেল শাকিব খানের রকস্টার সিনেমার প্রথম গান পিরিতি, ভক্তদের মাঝে উন্মাদনা

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের সিনেমা বাজারে ঝড় তুলতে প্রস্তুত ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতিক্ষিত ছবি রকস্টার। ইতোমধ্যেই ছবিটির অ্যানিমেটেড ও ভিডিও টিজার দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল সিনেমার প্রথম অফিশিয়াল গান পিরিতি।

আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে শাকিব খানের অফিশিয়াল পেজ ও সিনেমা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে গানটি অবমুক্ত করা হয়। গানটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে—প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা।

পিরিতি গানটির ভিডিওতে শাকিব খানকে চেনা ছকের বাইরে একদম ভিন্ন এবং কিছুটা বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তাঁর চরিত্রের জেল খাটার কিছু দৃশ্যপট ফুটিয়ে তোলা হলেও, ঠিক কী কারণে তিনি জেলে গেছেন তা এখনো রহস্যে ঘেরা। গানটির ভিডিও প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিব ভক্তদের প্রশংসায় ভাসছে এবং বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে।

এই ভিন্নধর্মী গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ড্রামার ও ফোক-রক সংগীতশিল্পী পান্থ কানাই। মজার ব্যাপার হলো, গান গাওয়ার পাশাপাশি এর ভিডিওতেও পর্দায় পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং এর চমৎকার সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।

রকস্টার সিনেমায় শাকিব খানকে একজন পেশাদার রক সংগীতশিল্পীর (Musician) চরিত্রে রূপদান করতে দেখা যাবে। এই ব্যতিক্রমী চরিত্রের নিখুঁত ফুটিয়ে তুলতে নিজের লুকে বড় ধরনের পরিবর্তন এনেছেন শাকিব খান, কমিয়েছেন শরীরের ওজনও।

আজমান রুশোর গল্প ও পরিচালনায় নির্মিত এই ছবিতে একজন সংগীতশিল্পীর ক্যারিয়ারের উত্থান-পতন, জীবনসংগ্রাম ও ভেতরের বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে।

পরিচালক আজমান রুশো জানান, পরিচালনায় আসার আগে তিনি নিজেও দীর্ঘ সময় সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে নিজের জীবনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের সফল রকস্টারদের নানা চড়াই-উতরাইয়ের গল্প ও অভিজ্ঞতার মিশেলেই তিনি রকস্টার-এর চিত্রনাট্য তৈরি করেছেন।

জানা গেছে, রকস্টার সিনেমার বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি এবং গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়া অন্যান্য গানগুলো লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন।

বিষয় : অভিনেতা সিনেমা শাকিব খান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রকাশ পেল শাকিব খানের রকস্টার সিনেমার প্রথম গান পিরিতি, ভক্তদের মাঝে উন্মাদনা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল ফিতরের সিনেমা বাজারে ঝড় তুলতে প্রস্তুত ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতিক্ষিত ছবি রকস্টার। ইতোমধ্যেই ছবিটির অ্যানিমেটেড ও ভিডিও টিজার দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল সিনেমার প্রথম অফিশিয়াল গান পিরিতি।

আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে শাকিব খানের অফিশিয়াল পেজ ও সিনেমা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে গানটি অবমুক্ত করা হয়। গানটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে—প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোড়া থাক ভালবাসার গল্পেরা।

পিরিতি গানটির ভিডিওতে শাকিব খানকে চেনা ছকের বাইরে একদম ভিন্ন এবং কিছুটা বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তাঁর চরিত্রের জেল খাটার কিছু দৃশ্যপট ফুটিয়ে তোলা হলেও, ঠিক কী কারণে তিনি জেলে গেছেন তা এখনো রহস্যে ঘেরা। গানটির ভিডিও প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিব ভক্তদের প্রশংসায় ভাসছে এবং বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে।

এই ভিন্নধর্মী গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ড্রামার ও ফোক-রক সংগীতশিল্পী পান্থ কানাই। মজার ব্যাপার হলো, গান গাওয়ার পাশাপাশি এর ভিডিওতেও পর্দায় পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং এর চমৎকার সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।

রকস্টার সিনেমায় শাকিব খানকে একজন পেশাদার রক সংগীতশিল্পীর (Musician) চরিত্রে রূপদান করতে দেখা যাবে। এই ব্যতিক্রমী চরিত্রের নিখুঁত ফুটিয়ে তুলতে নিজের লুকে বড় ধরনের পরিবর্তন এনেছেন শাকিব খান, কমিয়েছেন শরীরের ওজনও।

আজমান রুশোর গল্প ও পরিচালনায় নির্মিত এই ছবিতে একজন সংগীতশিল্পীর ক্যারিয়ারের উত্থান-পতন, জীবনসংগ্রাম ও ভেতরের বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে।

পরিচালক আজমান রুশো জানান, পরিচালনায় আসার আগে তিনি নিজেও দীর্ঘ সময় সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে নিজের জীবনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের সফল রকস্টারদের নানা চড়াই-উতরাইয়ের গল্প ও অভিজ্ঞতার মিশেলেই তিনি রকস্টার-এর চিত্রনাট্য তৈরি করেছেন।

জানা গেছে, রকস্টার সিনেমার বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি এবং গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এছাড়া অন্যান্য গানগুলো লিখেছেন রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো