ঢাকাই চলচ্চিত্রশিল্পে ঈদ মানেই বাড়তি উৎসব, আর নির্মাতা-প্রযোজকদের জন্য সবচেয়ে বড় ব্যবসায়িক মৌসুম। সদ্য সমাপ্ত ঈদুল ফিতরের সিনেমার রেশ কাটতে না কাটতেই চলচ্চিত্রপাড়ায় শুরু হয়ে গেছে আগামী ঈদুল আজহার সিনেমা ঘিরে জোর আলোচনা। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বড় বাজেট, নতুন জুটি আর বৈচিত্র্যময় গল্প নিয়ে বেশ কয়েকটি আলোচিত সিনেমা রূপালি পর্দায় আসার জোর প্রস্তুতি চালাচ্ছে।
আসন্ন কোরবানির ঈদে দর্শক মাতাতে প্রস্তুত হচ্ছে যেসব সিনেমা, তার একটি বিশ্লেষণধর্মী চিত্র নিচে তুলে ধরা হলো :
মেজবাউর রহমান সুমনের—রইদ :
হাওয়া দিয়ে ঝড় তোলা নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা রইদ নিয়ে সিনেমা প্রেমীদের কৌতূহল এখন তুঙ্গে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত এই সিনেমাটির গান, পোস্টার ও টিজার ইতোমধ্যে প্রকাশ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির চূড়ান্ত কাজ চলছে এবং আজকালের মধ্যেই এটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।
শাকিব খানের—রকস্টার :
ঈদ মানেই শাকিব খানের রাজত্ব। গেল ঈদে তাঁর প্রিন্স সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে না পারলেও, ঈদুল আজহায় রকস্টার দিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত কিংখান। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন সাবিলা নূর। পিরিতি শিরোনামের গান এবং অ্যানিমেশন টিজার দিয়ে সিনেমাটি ঢালিউডে দারুণ সাড়া ফেলেছে। বর্তমানে সিনেমাটির সম্পাদনা ও সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। প্রচারণায় কোনো কমতি রাখছে না রকস্টার টিম।
আরিফিন শুভ ও মিমের—মালিক :
সাপলুডুর ব্যাপক সাফল্যের পর আবারও পর্দায় ফিরছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটি। সাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমাটির শুটিং শেষ করে এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। ঈদে মুক্তির ব্যাপারে পরিচালক জানান, তারা শতভাগ প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিস্তারিত জানাবেন।
জট কাটিয়ে ফিরছে —মাসুদ রানা :
নানা জটিলতায় প্রায় পাঁচ বছর আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে সৈকত নাসিরের মাসুদ রানা। প্রযোজক আব্দুল আজিজ নিশ্চিত করেছেন যে, সিনেমার বাকি থাকা গান ও গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং সম্প্রতি শেষ হয়েছে এবং এটি ঈদুল আজহাতেই মুক্তি পাবে। রাসেল রানা ও পূজা চেরি অভিনীত এই ছবিটি আগামী ২০ মের মধ্যে সেন্সরে জমা পড়বে।
প্রস্তুত—নাকফুলের কাব্য, অনিশ্চয়তায় —পিনিক :
আলোক হাসান পরিচালিত নাকফুলের কাব্য সিনেমাটি ২০২৪ সালেই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। পূজা চেরি ও আদর আজাদ অভিনীত এই প্রেমের সিনেমাটি এবার কোরবানির ঈদে মুক্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এর প্রযোজনা সংস্থা। অন্যদিকে, বুবলী ও আদর আজাদ অভিনীত জাহিদ জুয়েলের সিনেমা পিনিক কয়েক দফা পিছিয়েও এবার হল সংকটের কারণে ঈদে মুক্তি পাবে কিনা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
উৎসবের খোঁজে বাপ্পারাজ-দীঘির—বিদায় :
মেহেদি হাসান হৃদয় পরিচালিত বিদায় সিনেমার প্যাসওয়ার্কের শুটিং এখনো চলছে। ঈদুল আজহাকে লক্ষ্য করে কাজ চললেও, প্রযোজক শাহরীন আক্তার জানিয়েছেন, ঈদের পাশাপাশি অন্য কোনো বড় উৎসব তৈরি করে সিনেমাটি মুক্তি দেওয়ার বিকল্প ভাবনাও তাদের মাথায় রয়েছে।
সব মিলিয়ে, আসন্ন ঈদুল আজহায় ঢালিউডে যে এক জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
বিষয় : ঈদের সিনেমা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন