আগামী বছরের (২০২৭) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রুটিন অনুযায়ী, আগামী বছরের ৬ জুন থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা একযোগে শুরু হবে।
ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য এই সময়সূচি প্রযোজ্য হবে।
শিক্ষা বোর্ডের প্রস্তাবিত রুটিন অনুযায়ী, প্রথম দিন ৬ জুন (রোববার) সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষার মাধ্যমে এই মেগা পরীক্ষা শুরু হবে। প্রধান বিষয়গুলোর পরীক্ষার তারিখ নিচে দেওয়া হলো:
আগামী ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে। এরপর ১৮ জুলাইয়ের মধ্যে সকল বোর্ডের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি পত্র থাকবে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে ২১ দিন সময় লাগবে।
রুটিনের পাশাপাশি শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলি প্রকাশ করেছে :
বোর্ড কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বিশেষ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ছুটির তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। ফলে ছুটির তালিকার সাথে সাংঘর্ষিক হলে বা জরুরি প্রয়োজনে এই প্রস্তাবিত রুটিনের তারিখ ও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
বিষয় : এইচএসসি পরীক্ষা শিক্ষাবোর্ড শিক্ষা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন