চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার পথে পথে দলীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করলে মহাসড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।
সরেজমিনে দেখা গেছে, একটি কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লা মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। বেলা ১১টার দিকে তারেক রহমান দাউদকান্দি সীমানায় পৌঁছালে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ সময় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন।
দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচটি নির্দিষ্ট স্পটে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান।
এরপর ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে বিএনপির অন্যতম শীর্ষ নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তারেক রহমানকে একনজর দেখার জন্য তাঁর গাড়ি বহরকে ঘিরে ফেলেন। এ সময় তারেক রহমান গাড়ি থামিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকাতেও হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের উপর দাঁড়িয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্র জানায়, চাঁদপুর যাওয়ার এই যাত্রাপথেই কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে ইতিমধ্যেই বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য শুধু দলীয় নেতাকর্মীই নয়, বরং বিপুল সংখ্যক সাধারণ জনতাও মহাসড়কের উপর অবস্থান নিয়েছে। দাউদকান্দি থেকে আলেখারচর পর্যন্ত লাখের অধিক মানুষের উপস্থিতি আমাদের দারুণভাবে উজ্জীবিত করেছে।
বিষয় : কুমিল্লা প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন