মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

কনসার্টের পাশাপাশি আসছে নতুন গান ও ডকুমেন্টারি

১০ মাস পর স্টেজে ফিরছে আর্টসেল: সেপ্টেম্বরে কানাডা সফর

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় রক ব্যান্ড আর্টসেল দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও কনসার্টে ফিরছে। আগামী সেপ্টেম্বর মাসে কানাডায় একটি জমকালো সংগীতসফরের মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর মঞ্চে পারফর্ম করবে দলটি।

​১৩ সেপ্টেম্বর কানাডার ভ্যাঙ্কুভার শহর থেকে আর্টসেলের এই বিশেষ সফরটি শুরু হতে যাচ্ছে। ব্যান্ডের লিড গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানান, ভ্যাঙ্কুভার ছাড়াও টরন্টো, ক্যালগেরিসহ কানাডার বেশ কয়েকটি প্রধান শহরে কনসার্টের ব্যাপারে আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত সূচি খুব দ্রুতই ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এই সফরে আর্টসেল তাদের চেনা জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন গানও পরিবেশন করবে।

​দীর্ঘদিন কনসার্ট থেকে দূরে থাকা প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, গত নভেম্বরে আমাদের অস্ট্রেলিয়া সফরের পর ভোকাল লিংকন ভাইয়ের মা মারা যান। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। মূলত এই শোকাবহ ঘটনা এবং আরও কিছু ব্যক্তিগত কারণে আমরা কনসার্ট থেকে সাময়িক বিরতিতে ছিলাম। তবে এবার ফেরার পালা।

​তিনি আরও জানান, লিংকন বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং কনসার্টের তদারকি করছেন। এছাড়া অস্ট্রেলিয়া থেকে বেজ গিটারিস্ট সেজান সরাসরি কানাডায় দলের সঙ্গে যোগ দেবেন। পুরো লাইনআপ নিয়ে এবার কানাডা মাতাতে প্রস্তুত ব্যান্ডটি।

​কানাডা ট্যুরে আর্টসেলের মূল লাইনআপে থাকছেন— লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) এবং সেজান (বেজ গিটার)।

​আসছে নতুন গান ও ডকুমেন্টারি

কনসার্টের পাশাপাশি ভক্তদের জন্য নতুন গানের খবরও দিয়েছে আর্টসেল। গত অক্টোবরে তাদের নতুন ইপি অ্যালবাম চতুর্থাংশ থেকে ও আকাশ এবং একটা নতুন গান শিরোনামের দুটি গান প্রকাশ পেয়েছিল। এই অ্যালবামের বাকি দুটি গান— বিদায় কীভাবে জানাই ও জানি ভুল করেছি— খুব শীঘ্রই ব্যান্ডের পক্ষ থেকে মুক্তি দেওয়া হবে।

​আর্টসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সবগুলো গান প্রকাশ হওয়ার পর এই অ্যালবাম তৈরির পেছনের গল্প নিয়ে দ্য মেকিং অব চতুর্থাংশ নামের একটি বিশেষ ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রকাশ করা হবে।

বিষয় : বিনোদন সংগীতশিল্পী ছাপা সংস্করণ আজকের বিনোদন গান সংগীত কনসার্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১০ মাস পর স্টেজে ফিরছে আর্টসেল: সেপ্টেম্বরে কানাডা সফর

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় রক ব্যান্ড আর্টসেল দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও কনসার্টে ফিরছে। আগামী সেপ্টেম্বর মাসে কানাডায় একটি জমকালো সংগীতসফরের মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর মঞ্চে পারফর্ম করবে দলটি।

​১৩ সেপ্টেম্বর কানাডার ভ্যাঙ্কুভার শহর থেকে আর্টসেলের এই বিশেষ সফরটি শুরু হতে যাচ্ছে। ব্যান্ডের লিড গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানান, ভ্যাঙ্কুভার ছাড়াও টরন্টো, ক্যালগেরিসহ কানাডার বেশ কয়েকটি প্রধান শহরে কনসার্টের ব্যাপারে আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত সূচি খুব দ্রুতই ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এই সফরে আর্টসেল তাদের চেনা জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন গানও পরিবেশন করবে।

​দীর্ঘদিন কনসার্ট থেকে দূরে থাকা প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, গত নভেম্বরে আমাদের অস্ট্রেলিয়া সফরের পর ভোকাল লিংকন ভাইয়ের মা মারা যান। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। মূলত এই শোকাবহ ঘটনা এবং আরও কিছু ব্যক্তিগত কারণে আমরা কনসার্ট থেকে সাময়িক বিরতিতে ছিলাম। তবে এবার ফেরার পালা।

​তিনি আরও জানান, লিংকন বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং কনসার্টের তদারকি করছেন। এছাড়া অস্ট্রেলিয়া থেকে বেজ গিটারিস্ট সেজান সরাসরি কানাডায় দলের সঙ্গে যোগ দেবেন। পুরো লাইনআপ নিয়ে এবার কানাডা মাতাতে প্রস্তুত ব্যান্ডটি।

​কানাডা ট্যুরে আর্টসেলের মূল লাইনআপে থাকছেন— লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) এবং সেজান (বেজ গিটার)।

​আসছে নতুন গান ও ডকুমেন্টারি

কনসার্টের পাশাপাশি ভক্তদের জন্য নতুন গানের খবরও দিয়েছে আর্টসেল। গত অক্টোবরে তাদের নতুন ইপি অ্যালবাম চতুর্থাংশ থেকে ও আকাশ এবং একটা নতুন গান শিরোনামের দুটি গান প্রকাশ পেয়েছিল। এই অ্যালবামের বাকি দুটি গান— বিদায় কীভাবে জানাই ও জানি ভুল করেছি— খুব শীঘ্রই ব্যান্ডের পক্ষ থেকে মুক্তি দেওয়া হবে।

​আর্টসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সবগুলো গান প্রকাশ হওয়ার পর এই অ্যালবাম তৈরির পেছনের গল্প নিয়ে দ্য মেকিং অব চতুর্থাংশ নামের একটি বিশেষ ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রকাশ করা হবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো