মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ভূমিসেবা মেলা-২০২৬—মুকসুদপুর

মুকসুদপুরে শুরু হলো ৩ দিনের ভূমি মেলা : খাজনা-নামজারির ডিজিটাল সমাধান মিলবে এক স্থানেই!

ছবি : সংগৃহীত

জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জমকালো আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। সাধারণ মানুষকে দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে, হয়রানিমুক্ত ও সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই মূলত এই ব্যতিক্রমী মেলার আয়োজন।

আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। র‍্যালিটি ভূমি অফিস চত্বরের চারপাশ প্রদক্ষিণ করার পর ফিতা কেটে তিন দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।

গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ দিনব্যাপী স্থল পরিষেবা মেলা শুরু হয়েছে। ছবি : সংগ্রহ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুকসুদপুরে সদ্য যোগদান করা নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানেই তিনি সাধারণ মানুষের নজর কাড়েন। তিনি তাঁর বক্তব্যে ভূমি সেবা ডিজিটালাইজেশনের বিভিন্ন আধুনিক দিক তুলে ধরেন এবং প্রান্তিক মানুষকে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর কাছে না গিয়ে সরাসরি অনলাইনভিত্তিক ভূমি সেবা গ্রহণে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হোসেন বাবর। বক্তারা বর্তমান সরকারের এই জনবান্ধব ও হয়রানি মুক্ত ভূমি সেবার উদ্যোগকে স্বাগত জানান এবং সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত নিজস্ব জটিলতা নিরসনে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ। এছাড়া প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম এবং মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ টুটুলসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী তিন দিন এই মেলা প্রাঙ্গণ থেকে সাধারণ মানুষ সরাসরি কোনো ভোগান্তি ছাড়াই ই-নামজারি (মিউটেশন), অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, খতিয়ান ও পর্চা সংক্রান্ত যাবতীয় তথ্য ও ওয়ান-স্টপ সেবা পাবেন। এছাড়া যারা অনলাইনের কাজ বোঝেন না, তাদের জন্য মেলায় রয়েছে স্মার্ট সেবার ব্যবহারবিধি শেখার বিশেষ বুথ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে শুরু হলো ৩ দিনের ভূমি মেলা : খাজনা-নামজারির ডিজিটাল সমাধান মিলবে এক স্থানেই!

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো