মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

লালমনিরহাট

সীমান্তে ফের ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা : বিজিবির অনড় অবস্থানে পিছু হটল বিএসএফ, তীব্র উত্তেজনা

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখা লাগোয়া স্থানে আবারও বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের সদস্যদের তীব্র আপত্তি, জোরালো বাধা ও কঠোর প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত খুঁটি স্থাপন বন্ধ করে পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে এক চরম উত্তেজনা দেখা দেয়।

গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে দহগ্রাম সীমান্তের ডিএএমপি ৭/৩০-এস পিলারের লাগোয়া শূন্যরেখা এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যার দিকে দহগ্রাম বিজিবি ক্যাম্পের (বিওপি) আওতাধীন সীমান্তে শূন্যরেখা হতে ভারতের মাত্র ১০-২০ গজ অভ্যন্তরে আকস্মিকভাবে বাঁশের খুঁটি স্থাপনের প্রচেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির একটি শক্তিশালী টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্তর্জাতিক সীমান্ত আইনের দোহাই দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ অংশে ৪-৫ সেকশন বিজিবি সদস্য এবং ভারতীয় অংশে প্রায় ৪০-৫০ জন বিএসএফ সদস্য ভারী প্রতিরক্ষামূলক অবস্থানে (ডিফেন্স) চলে গেলে পুরো সীমান্তে যুদ্ধংদেহী পরিবেশ ও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি টেলিকমিউনিকেশনের মাধ্যমে আলোচনার পর বিএসএফ তাদের যাবতীয় অবৈধ কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এরপর উভয় পক্ষের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।

সীমান্তবাসীরা জানান, ভারতীয় বিএসএফ যেন পরিকল্পিতভাবেই একের পর এক উসকানি দিয়ে যাচ্ছে। এর আগে গত সোমবার (১৮ মে) একই সীমান্তের ডিএএমপি ৬/১৬-এসের নিকট শূন্য লাইন লাগোয়া এলাকায় ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের তরুণ ক্যাম্পের সদস্যরা ১৫টি বাঁশের খুঁটি স্থাপন করতে এলে বিজিবির বাধায় তারা পিছু হটে।

ঠিক তার দুই দিন পর গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের আরেকটি দল জিরো লাইনে নিয়ম বহির্ভূতভাবে খুঁটি স্থাপনের চেষ্টা করে। সেবারও বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি ও কড়া জবাব দিলে পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা নিজেদের ভুল স্বীকার করে এবং তাদের স্থাপিত খুঁটি দ্রুত উপড়ে নিয়ে চলে যায়।

এ বিষয়ে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন সম্পূর্ণ লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় বেআইনিভাবে খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত ও অনড় অবস্থান গ্রহণ করে। আমাদের কড়া প্রতিবাদের মুখেই বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও স্থায়ী সমাধানের উদ্দেশ্যে ভারতীয় বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে উক্ত সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও বিজিবির কঠোর নজরদারিতে রয়েছে।

বিষয় : লালমনিরহাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সীমান্তে ফের ভারতীয় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা : বিজিবির অনড় অবস্থানে পিছু হটল বিএসএফ, তীব্র উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো