বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে (শনিবার) মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম এমপি।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুল্টু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফসহ মুকসুদপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন