মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ০৫ জুলাই ২০২৬

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দ্বিতীয় দফায় ভয়াবহ ভাঙন: বিলীন ৫০০ বিঘা আবাদি জমি

গোপালগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুকসুদপুরে মাঠ পর্যায়ের সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ প্রদান

মুকসুদপুরে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় নামল শীতের আমেজ, সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

মুকসুদপুরে ৪ হাজার ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

মুকসুদপুরে কৃষি উপকরণ বিতরণ: কৃষক ও পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের কথা বললেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

ছবি : দৈনিক নতুন আলো

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলজ-বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুকসুদপুরের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম, এমপি বলেন, সরকার কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা বজায় রেখে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২৭০টি গ্রামের ৪ হাজার ৪০০টি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা, উন্নত বীজ ও সার বিতরণ করা হবে। তিনি কৃষকদের এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার এবং চারার সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।

ছবি : দৈনিক নতুন আলো

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির সরকারের দীর্ঘমেয়াদী সবুজায়নের রূপরেখা তুলে ধরে বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২৫ কোটি চারা বিতরণ করা হবে। এই মেগা প্রকল্প পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই পরিবেশ গঠনে যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি সবাইকে বিতরণকৃত চারার সঠিক যত্ন নিয়ে সেগুলোকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আমিন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, সদস্য নূর আলম শেখ ও মিরান গাজীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভা শেষে উপস্থিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ, সার ও চারা তুলে দেওয়া হয়। প্রান্তিক চাষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা পরিষদ মিলনায়তন চত্বর এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

বিষয় : মুকসুদপুর গোপালগঞ্জ সেলিমুজ্জামান সেলিম কৃষি প্রণোদনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে কৃষি উপকরণ বিতরণ: কৃষক ও পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের কথা বললেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো