মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ২৬ জুলাই ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

মুকসুদপুরের নির্বাচনে নতুন সমীকরণ: চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা কামরুজ্জামান স্বপনের

মুকসুদপুর উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল সভাপতি স্বপন

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আমেজ ও উৎসবমুখর পরিবেশ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মুকসুদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা ছাত্রদলের জনপ্রিয় সভাপতি কামরুজ্জামান স্বপন।

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে মুকসুদপুরের রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসা কামরুজ্জামান স্বপন সাধারণ মানুষ ও স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে একজন সুসংগঠক ও পরিচিত মুখ হিসেবে সুপরিচিত। তাঁর প্রার্থিতার এই ঘোষণায় উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র ও সমর্থকেরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আদর্শ ও সাধারণ মানুষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তৎকালীন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রায় ১৫টি মামলার আসামি করা হয় তাঁকে। এ ছাড়া একাধিকবার তাঁকে কারাবরণ করতে হয়েছে এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে মামলা-হামলা, কারাবাস ও প্রশাসনিক চড়াই-উতরাই পেরিয়েও তিনি এক মুহূর্তের জন্য রাজপথ কিংবা মুকসুদপুরের সাধারণ মানুষের সঙ্গ ছাড়েননি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারণায় নিজের প্রার্থিতার কথা ব্যক্ত করে কামরুজ্জামান স্বপন মুকসুদপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক ভালোবাসা, সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, কামরুজ্জামান স্বপনের ভোটের মাঠে নামার ঘোষণায় মুকসুদপুরের নির্বাচনী সমীকরণে এক নতুন গতি এসেছে। মাঠপর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যুব সমাজ ও তৃণমূলের সংগঠক হিসেবে গ্রহণযোগ্যতা এবং আন্দোলন-সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা তাঁকে সাধারণ মানুষের মাঝে এক শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তাঁর কর্মী-সমর্থকেরা।

মুকসুদপুর উপজেলার সুশীল সমাজ মনে করছেন, তরুণ ও ত্যাগী নেতাদের স্থানীয় জনপ্রতিনিধিত্বে এগিয়ে আসার উদ্যোগ উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয় : মুকসুদপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান কামরুজ্জামান স্বপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুর উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল সভাপতি স্বপন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন আমেজ ও উৎসবমুখর পরিবেশ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মুকসুদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক উপজেলা ছাত্রদলের জনপ্রিয় সভাপতি কামরুজ্জামান স্বপন।

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে মুকসুদপুরের রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসা কামরুজ্জামান স্বপন সাধারণ মানুষ ও স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে একজন সুসংগঠক ও পরিচিত মুখ হিসেবে সুপরিচিত। তাঁর প্রার্থিতার এই ঘোষণায় উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র ও সমর্থকেরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আদর্শ ও সাধারণ মানুষের ভোটাধিকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে চরম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তৎকালীন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রায় ১৫টি মামলার আসামি করা হয় তাঁকে। এ ছাড়া একাধিকবার তাঁকে কারাবরণ করতে হয়েছে এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে মামলা-হামলা, কারাবাস ও প্রশাসনিক চড়াই-উতরাই পেরিয়েও তিনি এক মুহূর্তের জন্য রাজপথ কিংবা মুকসুদপুরের সাধারণ মানুষের সঙ্গ ছাড়েননি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারণায় নিজের প্রার্থিতার কথা ব্যক্ত করে কামরুজ্জামান স্বপন মুকসুদপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক ভালোবাসা, সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন।

রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, কামরুজ্জামান স্বপনের ভোটের মাঠে নামার ঘোষণায় মুকসুদপুরের নির্বাচনী সমীকরণে এক নতুন গতি এসেছে। মাঠপর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যুব সমাজ ও তৃণমূলের সংগঠক হিসেবে গ্রহণযোগ্যতা এবং আন্দোলন-সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা তাঁকে সাধারণ মানুষের মাঝে এক শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তাঁর কর্মী-সমর্থকেরা।

মুকসুদপুর উপজেলার সুশীল সমাজ মনে করছেন, তরুণ ও ত্যাগী নেতাদের স্থানীয় জনপ্রতিনিধিত্বে এগিয়ে আসার উদ্যোগ উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো