মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অপতৎপরতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

সংকট মোকাবিলায় সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, হাসপাতালে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

সুস্থতার পথে গোপালগঞ্জের এমপি কেএম বাবর, দেশবাসীর কাছে দোয়া কামনা

মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল

মুকসুদপুরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীর একযোগে পদত্যাগ

মুকসুদপুরে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগের ঘোষণা

মুকসুদপুরে সংবাদ সম্মেলন: রাজনীতি ছেড়ে সামাজিক কাজে যুক্ত হওয়ার ঘোষণা আওয়ামী লীগের ৩ নেতার

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা দলীয় সকল পদ ও সক্রিয় রাজনৈতিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) মুকসুদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিজেদের নিজ নিজ লিখিত বক্তব্যে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাফিজুর রহমান ,উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী মোঃ ওহিদুল ইসলাম এবং গোবিন্দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক পরেশ বিশ্বাস আওয়ামী লীগের সকল পদ পদবি ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা ব্যক্ত করেন।

গোবিন্দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক পরেশ বিশ্বাস। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তিন নেতাই জানান, ব্যক্তিগত সিদ্ধান্ত ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তাঁরা দলীয় রাজনীতি থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় কোনো পরিচয়ের সাথে তাদের কোনো সম্পৃক্ততা থাকবে না।

এ সময় তিন নেতা দৃঢ়ভাবে উল্লেখ করেন, ভবিষ্যতে আমরা কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকব না। রাজনীতির গণ্ডি থেকে মুক্ত হয়ে দেশ, জাতি ও সমাজের সার্বিক কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের সবসময় নিয়োজিত রাখাই এখন আমাদের মূল লক্ষ্য।

একই দিনে উপজেলা আওয়ামী লীগের তিন দায়িত্বশীল নেতার এমন দলীয় পদত্যাগ ও পূর্ণাঙ্গ রাজনীতি ছাড়ার ঘোষণা প্রকাশ্যে আসার পর মুকসুদপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং সাধারণ নাগরিকদের মতে, বর্তমান সময়ে স্থানীয় নেতাদের এমন আত্মপক্ষ সমর্থনমূলক সিদ্ধান্ত ও মানবিক কাজে যুক্ত হওয়ার অঙ্গীকার বেশ তাৎপর্যপূর্ণ।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা অব্যাহতি নেওয়া তিন নেতার উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন করলে তাঁরা লিখিত বক্তব্যের আলোকে তার জবাব দেন।

এদিকে, উপজেলা আওয়ামী লীগের তিন সদস্যের এই অব্যাহতির বিষয়ে জানতে স্থানীয় দায়িত্বশীল অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে দলীয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে সংবাদ সম্মেলন: রাজনীতি ছেড়ে সামাজিক কাজে যুক্ত হওয়ার ঘোষণা আওয়ামী লীগের ৩ নেতার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো