মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত, ‘স্বচ্ছতা’ অডিটোরিয়ামে মতবিনিময়

মুকসুদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সভায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা

দুই বছর ধরে শিক্ষার্থীশূন্য সিরাজগঞ্জের বওলাতলা প্রাথমিক বিদ্যালয়

জীবনের সব সঞ্চয়ে মেয়েদের স্কুল, বুরুয়া গ্রামের ‘আলোর দিশারি’ রেখা রানী ওঝা

পুরোনো নেতৃত্বেই আস্থা বোর্ডের: শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতি শেখ নাজিম

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলার চর্চা জরুরি: গোপালগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষা

৩৮ বছরের শিক্ষকতার বিদায়াবেলা: ঘোড়ার গাড়িতে চেপে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক দেলোয়ার

রোববার ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষাকতা জীবনের ইতি টানেন মো. দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসে আছেন প্রিয় প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। সামনে আনন্দের হাসিমুখ নিয়ে সেই গাড়ির লাগাম ধরে হেঁটে চলেছে তাঁরই দুজন স্নেহধন্য শিক্ষার্থী, আর পেছনে আবেগাপ্লুত হয়ে ছুটছে অন্য সব কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ কর্মজীবনের ইতি টানার দিনে একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন অনন্য শ্রদ্ধা ও ভালোবাসার বিরল দৃশ্য দেখা গেল কুড়িগ্রামে।

রোববার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন দীর্ঘ ৩৮ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষকতা জীবনের ইতি টানেন। শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে রাজকীয় ও অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানাতে স্কুল প্রাঙ্গণে সমবেত হন বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং স্থানীয় এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকতা জীবনকে স্মরণীয় করে রাখতে স্কুল ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক এবং সহকর্মীদের যৌথ উদ্যোগে রোববার দুপুরে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসএমসি কমিটির সভাপতি ও সাবেক সহকারী শিক্ষক তৈয়ব আলীর সভাপতিত্বে এবং বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আইয়ুব আলীর সঞ্চালনায় সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সততা, নিষ্ঠা ও কঠোর শৃঙ্খলা বজায় রেখে দেলোয়ার হোসেন বিদ্যালয়টির শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করেছেন। ১৯৮৮ সালের ১৬ জানুয়ারি শিক্ষকতা পেশায় যোগ দেওয়া এই গুণী শিক্ষক বিদায়বেলায় সবার কাছে বাকি জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ বিদায়ী শিক্ষকের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ে দ্রুত নতুন শিক্ষক পদায়নের প্রতিশ্রুতি দেন। এছাড়াও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকারসহ স্থানীয় শিক্ষাবিদেরা বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে বিদায়ী প্রধান শিক্ষককে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা, যা পুরো এলাকায় এক অভাবনীয় আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বিষয় : শিক্ষক কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৩৮ বছরের শিক্ষকতার বিদায়াবেলা: ঘোড়ার গাড়িতে চেপে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক দেলোয়ার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসে আছেন প্রিয় প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। সামনে আনন্দের হাসিমুখ নিয়ে সেই গাড়ির লাগাম ধরে হেঁটে চলেছে তাঁরই দুজন স্নেহধন্য শিক্ষার্থী, আর পেছনে আবেগাপ্লুত হয়ে ছুটছে অন্য সব কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ কর্মজীবনের ইতি টানার দিনে একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন অনন্য শ্রদ্ধা ও ভালোবাসার বিরল দৃশ্য দেখা গেল কুড়িগ্রামে।

রোববার (৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন দীর্ঘ ৩৮ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষকতা জীবনের ইতি টানেন। শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে রাজকীয় ও অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানাতে স্কুল প্রাঙ্গণে সমবেত হন বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং স্থানীয় এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকতা জীবনকে স্মরণীয় করে রাখতে স্কুল ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক এবং সহকর্মীদের যৌথ উদ্যোগে রোববার দুপুরে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসএমসি কমিটির সভাপতি ও সাবেক সহকারী শিক্ষক তৈয়ব আলীর সভাপতিত্বে এবং বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আইয়ুব আলীর সঞ্চালনায় সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সততা, নিষ্ঠা ও কঠোর শৃঙ্খলা বজায় রেখে দেলোয়ার হোসেন বিদ্যালয়টির শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করেছেন। ১৯৮৮ সালের ১৬ জানুয়ারি শিক্ষকতা পেশায় যোগ দেওয়া এই গুণী শিক্ষক বিদায়বেলায় সবার কাছে বাকি জীবনের জন্য দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ বিদায়ী শিক্ষকের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ে দ্রুত নতুন শিক্ষক পদায়নের প্রতিশ্রুতি দেন। এছাড়াও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকারসহ স্থানীয় শিক্ষাবিদেরা বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিকেলে বিদায়ী প্রধান শিক্ষককে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা, যা পুরো এলাকায় এক অভাবনীয় আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো